

ডেস্ক রিপোর্ট: অস্ট্রেলিয়ার সিডনিতে প্রবাসী বাংলাদেশিদের অভিবাসন নিয়ে লেখা বই ‘আওয়ার স্টোরি’র মোড়ক উন্মোচিত হয়েছে। সম্প্রতি এ উপলক্ষে সিডনির গ্ল্যানউড হাবে একটি অনুষ্ঠানে স্থানীয় শতাধিক প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন। সংকলিত এই বইটিতে বাংলাদেশ থেকে এসে অস্ট্রেলিয়ায় বসতি গড়া বিভিন্ন প্রবাসী বাংলাদেশিদের বলা গল্প উঠে এসেছে। বইটি প্রকাশ ও সম্পাদনা করেছেন মোস্তফা আব্দুল্লাহ ও আব্দুর রাজ্জাক।