সিনেমার জন্য গান লিখলেন মুহাম্মদ জাফর ইকবাল

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

বিনোদন ডেস্কঃ সিনেমার জন্য গান লিখেছেন খ্যাতিমান লেখক মুহাম্মদ জাফর ইকবাল। ইমন চৌধুরীর সংগীত পরিচালনায় এই গানে কণ্ঠ দিয়েছেন দশ জন শিশু।

Manual6 Ad Code

‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার জন্য গান লিখেছেন তিনি। গানের কথা হলো- ‘আয় আয় সব তারতারি, সাবান-পানি ঢেলে গড়াগড়ি’।

সরকারি অনুদানে জাকারিয়া সৌখিনের চিত্রনাট্যে এই সিনেমায় অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম, মুনিরা মিঠু, কচি খন্দকার, আশিষ খন্দকারসহ ১৮ জন শিশুশিল্পী।

Manual8 Ad Code

এ বিষয়ে সিনেমাটির পরিচালক আবু রায়হান জুয়েল গণমাধ্যমকে বলেন, ‘সিনেমার একটি জায়গায় বাচ্চাদের দুষ্টুমি করে গোসলের দৃশ্য আছে। বিষয়টি নিয়ে স্যারের সঙ্গে আলোচনা করেছিলাম। এখানে একটি গান হলে ভালো লাগত স্যারকে জানাই এবং গান লিখে দেওয়ার অনুরোধ করি। স্যার বলেন, কখনো গান লিখিনি। তবে তোমার জন্য চেষ্টা করে দেখতে পারি। তারপর স্যার গানটি লিখেছেন। আগামী মার্চ মাসে ছবিটি সেন্সর বোর্ডে জমা দেওয়ার ইচ্ছা আছে বলে জানান তিনি।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code