সিরিয়ার নতুন নেতৃত্বের সঙ্গে সম্পর্ক তৈরিতে পশ্চিমাদের উদ্যোগ

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual6 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক:

সিরিয়ার নতুন নেতৃত্বের সঙ্গে সম্পর্ক স্থাপনে পশ্চিমা দেশগুলো ধীরে ধীরে তাদের কূটনৈতিক যোগাযোগ বাড়াচ্ছে। এরই অংশ হিসেবে জার্মানি ও ফ্রান্সের কর্মকর্তারা মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দামেস্কে সিরিয়ার নতুন প্রশাসনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। এর আগে, সোমবার রাতে ব্রিটিশ কূটনীতিকরা নতুন প্রশাসনের নেতা আহমেদ আল-শারারার সঙ্গে সাক্ষাৎ করেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

Manual6 Ad Code

৯ দিন আগে বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর শারারার নেতৃত্বাধীন ইসলামপন্থি সংগঠন হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) নতুন প্রধানমন্ত্রী মোহাম্মদ আল-বশিরকে নিয়োগ দেয়। বশির জানিয়েছেন, দেশটির অর্থনৈতিক পরিস্থিতি সংকটাপন্ন এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার অত্যন্ত জরুরি।

Manual5 Ad Code

সোমবার ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল শারারার সঙ্গে বৈঠক করে। বৈঠকে শারারা আন্তর্জাতিক সম্পর্ক পুনঃস্থাপন এবং সিরিয়ায় শরণার্থীদের ফিরে আসার জন্য নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানান।

Manual3 Ad Code

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, শারারা আইন ও প্রাতিষ্ঠানিক শাসন প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছেন এবং ব্রিটেনের আন্তর্জাতিক ভূমিকার কথা উল্লেখ করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code