সিরিয়ার নতুন নেতার সঙ্গে ফরাসি ও জার্মান পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual4 Ad Code

লন্ডন প্রতিনিধি:

Manual8 Ad Code

সিরিয়ার নতুন ডি ফ্যাক্টো শাসকের সঙ্গে বৈঠক করেছেন ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা। সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর শুক্রবার (৩ জানুয়ারি) রাজধানী দামেস্কে এ বৈঠক অনুষ্ঠিত হয়। আসাদের পতনের এটিই সিরিয়ায় ইউরোপের শীর্ষ কর্মকর্তাদের প্রথম সফর। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

জার্মানির আনালেনা বেয়ারবক এবং ফ্রান্সের জ্যাঁ-নোয়েল ব্যারোত দামেস্কে সিরিয়ার শাসক আহমেদ আল-শারার সঙ্গে আলোচনা করেন। আল-শারার নেতৃত্বাধীন হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) সংগঠন বাশার আল-আসাদের বিরুদ্ধে বিদ্রোহের নেতৃত্ব দেয়। পশ্চিমা সরকারগুলো এখন এইচটিএস-এর সন্ত্রাসী সংগঠনের তকমা সরানোর বিষয়ে বিতর্ক করছে।

ব্যারোত শুক্রবার সকালে দামেস্কে পৌঁছে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ সিরিয়ার জনগণের প্রতি ফ্রান্স ও জার্মানির সংহতির বার্তা দেন। তিনি লিখেছিলেন, সিরিয়ার জনগণের সেবায় একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রূপান্তর প্রয়োজন, যা আঞ্চলিক স্থিতিশীলতাও নিশ্চিত করবে।

Manual6 Ad Code

দামেস্কে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর ব্যারোত বলেন, কুর্দিদের অন্তর্ভুক্ত করে একটি রাজনৈতিক সমাধানে পৌঁছাতে হবে, যা আজ শুরু হওয়া এই রাজনৈতিক প্রক্রিয়ার অংশ।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code