সিলেটের জৈন্তাপুরে আওয়ামী মনোনীত চেয়ারম্যান প্রার্থী লিয়াকতের মনোনয়ন বাতিল চায় এলাকাবাসী

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual5 Ad Code

এমদাদুর রহমান চৌধুরী জিয়া:: সিলেটের পাথর খ্যাকো বিভিন্ন অপরাধ কর্মকান্ডের নিয়ন্ত্রক সরকার দলের নাম বিক্রি করে অবৈধ সম্পদের পাহাড় তৈরীর অভিযোগে দুদকের কাঠগড়ায় অভিযুক্ত, সিলেটের আদালত চত্তরে সাংবাদিকদের ওপর হামলাকারী জৈন্তার সেই লিয়াকত উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় ক্ষোব্দ এখন পুরো সিলেটবাসী। তার মনোনয়ন বাতিলের দাবিতে রাস্তায় নেমে এসেছে মুক্তিযোদ্ধার সন্তানরা। শুধু তাই না আওয়ামী পরিচয়ে রাজাকার পুত্রের বেড়ে ওঠা দলের সাধারণ সম্পাদকের পদে অধিষ্ট থেকে জৈন্তাপুরে ত্রাসের রাজত্ব কায়েম করায় সিলেটের সরকার দলীয় নেতারা পর্যন্ত প্রশ্নবিদ্ধ। এ নিয়ে অনেকেই দলীয় হাই কমান্ড পর্যন্ত কথা বলেছেন। তার বিরুদ্ধে পাহাড়সমান অভিযোগ থাকার পরও কিভাবে তাকে উপজেলা চেয়ারম্যানে দলীয় মনোনয়ন দেওয়া হলো এ নিয়ে চলছে গোটা সিলেট জুড়ে আলোচনা। প্রশ্ন রয়েছে অবৈধ সম্পদের অভিযোগে দুদকের মামলার আসামীই কি হবে জৈন্তাপুরের আওয়ামী  লীগের চেয়ারম্যান প্রার্থী।

জৈন্তাপুর উপজেলার চিহ্নিত রাজাকার ওয়াজেল আলী টেনাই এর পূত্র জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দূনীতিবাজ লিয়াকত আলীর দলীয় মনোনয়ন বাতিলের দাবীতে জৈন্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ডাকে স্থানীয় দরবস্ত বাজারে গতকাল ১২ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকাল ৪টায় সময় মানব বন্ধন পালন করা হয়।

Manual4 Ad Code

জৈন্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাংগঠনিক সম্পাদক মোঃ মনির আহমদ এর সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সন্তান জামাল উদ্দিনের পরিচালনায় মানব বন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মুজম্মিল আলী, বীর মুক্তিযোদ্ধা শওকত আলী, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক, বীর মুক্তিযোদ্ধা সমসুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ইলিয়াছ আলী, বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান। এছাড়া বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের দরবস্ত ইউনিটের সদস্য  আজির উদ্দিন, বিলাল আহমদ, আবুল কালাম, জাহেদ আহমদ, আলতাফ হোসেন, মুজিবুর রহমান, কেফায়েত উল্লাহ, সিরাজুল হক, কামাল আহমদ, আশিক উদ্দিন, ইয়াহিয়া, শামিম আহমদ, কামাল আহমদ প্রমুখ।

মানব বন্ধানে বীর মুক্তিযোদ্ধাগন বলেন- আগামী ৭২ ঘন্টার মধ্যে দলীয় মনোনয়ন বাতিল করার দাবী জানান, ১৪ ফেব্রুয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ বরাবরে প্রধানমন্ত্রীর দপ্তরে স্মারকলিপি প্রেরন করা হবে। ৭২ ঘন্টার মধ্যে দলীয় মনোনয়ন বাতিল না করা হলে সিলেট-তামাবিল মহাসড়কের দরবস্ত এলাকায় সড়ক অবরোধের কর্মসূচী ঘোষনা দেন।

Manual4 Ad Code

উল্লেখ্য, জৈন্তার লিয়কতের মনোনয়ন বাতিল না হলে নৌকার প্রতীক হারাতে পারে এ এলাকার উপজেলা চেয়ারম্যান পদটি। এমনটাই দাবি জৈন্তাবাসীর। তবে জৈন্তাবাসী যেমন রাজাকার পরিবারের সন্তান লিয়াকতের মনোনয়ন বাতিলে মরিয়া হয়ে উঠেছেন তেমনি লিয়াকতও তার মনোনয়ন বহাল রাখতে চেষ্টা, তদবির ও দৌড় ঝাঁপ চালিয়ে যাচ্ছেন।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code