সিলেট সদর উপজেলা বিএনপির মতবিনিময় সভা ফ্যাসিস্ট সরকারের হাত থেকে জাতিকে রক্ষায় আন্দোলনের বিকল্প নেই: খন্দকার আব্দুল মুক্তাদির

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

সোলেমান হোসেন চুন্নু সিলেট বু্্যরো: বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আওয়ামী দুঃশাসনে অতিষ্ঠ দেশের মানুষ মুক্তির অপেক্ষায় প্রহর গুণছে। দেশে আইনের শাসন নেই। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিরোধী শক্তিকে নির্মূল করা হচ্ছে। দলীয়করণের মাধ্যমে সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে পুরোপুরি ধ্বংস করে দেয়া হয়েছে। দুর্নীতি আর লুটপাটের মাধ্যমে দেশের অর্থনৈতিক মেরুদন্ড ভেঙ্গে দেয়া হয়েছে। মেগা উন্নয়নের নামে জাতিকে ধোকা দিয়ে মেগা লুটপাট করা হয়েছে। নিত্যপণ্যের দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে জনজীবন স্থবির হয়ে পড়েছে। এরই মধ্যে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং বিদ্যুতখাতে সরকারের সীমাহিন ব্যর্থতা আর লুটপাটের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। ফ্যাসিস্ট সরকারের হাত থেকে জাতিকে রক্ষায় আন্দোলনের বিকল্প নেই। চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যুবসমাজকে সম্পৃক্ত করতে ৯ জুলাই সিলেট বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফল করতে সদর উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তিনি (৯ জুলাই) বৃহস্পতিবার রাতে নগরীর সোনাতলাস্থ একটি কমিউনিটি সেন্টারে সিলেট সদর উপজেলা বিএনপির ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান ও আগামী ৯ জুলাই সিলেট বিভাগীয় তারুণ্য সমাবেশ সফলের লক্ষ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজীজুর রহমান আজীজের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি শাহ জামাল নুরুল হুদা, এ.কে.এম তারেক কালাম, আলহাজ্ব শহিদ আহমদ, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমদ সিদ্দিক।

Manual7 Ad Code

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ইসলাম উদ্দিন, ওয়ারিছ আলী, সিরাজ মিয়া, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান, জেলা বিএনপির উপদেষ্টা আহমদ আলী, কছির উদ্দিন, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক হাজী জাহেদ, সাংগঠনিক সম্পাদক আকবর আলী, হাটখোলা ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম টুকেরবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি এনামুল হোসেন, আকরাম আলী মাসুক, ফখর উদ্দিন, সহিদুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক কামাল আহমদ, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাছনাত, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুর রহমান, যুগ্ম আহ্বায়ক আইনুল হক, বাবুল হোসেন, মাসুক মিয়া, রুহুল মিয়া, তৈয়বুর রহমান, সৈয়দ ছালেহ আহমদ শাহনাজ, হাজী কাঞ্জন, আব্দুল্লাহ, যুবদলের আব্দুল সালাম, আলীউর রহমান আলিকুর, জামাল আহমদ, নুরুর আলম, আব্দুল আহাদ রানা, এনাম হোসেন শিপন, রাগীব আহমদ তারেক, সিদ্দিকুর রহমান রুবেল, বাবুল হোসেন, মোশাহিদুল ইসলাম, ফয়জুল ইসলাম, আশিকুর রহমান আশিক, স্বেচ্ছাসেবক দলের তারেক মনওয়ার, কামরুল ইসলাম রানা, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক দিলোয়ার হোসেন সায়েম, মামুন আহমদ মুন্না, আলী আহমদ, কামরান উদ্দিন অপু, আসিফ আহমদ আসিফ, রুকুনুল ইসলাম শামিম, জাবেদ ইকবাল, নুমাসুল ইসলাম সানি প্রমুখ। বিজ্ঞপ্তি

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code