সিলেট-৩ আসনের উপ-নির্বাচন পেছানোর সুযোগ নেই: সিইসি

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ

Manual7 Ad Code

সিলেট–৩ আসনের উপ-নির্বাচন আইনি ও সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে  পেছানোর সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। তিনি বলেছেন, আগামী ২৮ জুলাই অনুষ্ঠিতব্য উপ নির্বাচনের সকল কার্যক্রম লকডাউন বহির্ভূত থাকবে। শনিবার (২৪ জুলাই) সিলেটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সিলেট -৩ আসনের উপ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় এসব কথা বলেন সিইসি।

এ সময় তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিতে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন। এছাড়া সিলেট ৩ আসনে ইভিএমে ভোটগ্রহণ হবে এবং যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে ভোট গ্রহণের জন্য সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সিইসি কেএম নুরুল হুদা।

মহামারি করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতিতে সবাইকে মাস্ক ব্যবহার ও নিরাপদ দূরত্ব মেনে ভোট কেন্দ্রে আসার আহ্বান জানান সিইসি।

আইনশৃঙ্খলা বিষয়ক সভায় উপস্থিত ছিলেন  নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী (অব.), সিলেটের জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলামসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী (অব.) বলেন, সাংবিধানিক দায়িত্ব পালন করতে সবকিছুই করছে কমিশন, এতে কারও কোনো সংশয়ের অবকাশ নেই। তিনি বলেন, ভোট হবে ইভিএমে। যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে ভোট গ্রহণের জন্য সব পদক্ষেপ নেয়া হবে।

Manual4 Ad Code

প্রসঙ্গত, সিলেট-৩ আসনটি দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। এ আসনে ভোটার ৩ লাখ ৫২ হাজার জন ও ভোটকেন্দ্র ১৪৯টি। ২৮ জুলাই সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমে বিরতিহীনভাবে এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Manual7 Ad Code

এই আসনের উপনির্বাচনে প্রার্থী চারজন। আওয়ামী লীগের হাবিবুর রহমান হাবিব নৌকা, জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক লাঙ্গল, সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাবেক কেন্দ্রীয় নেতা শফি আহমদ চৌধুরী মোটরগাড়ি (কার) এবং বাংলাদেশ কংগ্রেসের জুনেদ মুহাম্মদ মিয়া ডাব প্রতীক নিয়ে লড়ছেন। শাটডাউনের মধ্যেও শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত তারা।

Manual1 Ad Code

করোনায় আক্রান্ত হয়ে গত ১১ মার্চ সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের একাংশ) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী মারা যান। তার মৃত্যুতে শূন্য হওয়া এই আসনে হচ্ছে ভোট।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code