সুনামগঞ্জের শাল্লার ক্ষতিগ্রস্ত নোয়াগাঁও গ্রামে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নেতৃবৃন্দ

লেখক: Shiuly
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

সুনামগঞ্জের শাল্লায় হিন্দু সম্প্রদায় অধ্যুষিত নোয়াগাঁও গ্রামে হামলার ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের খোঁজ খবর নিতে আজ সোমবার (২২মার্চ) দুপুর ১২টায় শাল্লার নোয়াগাঁও গ্রামে যান ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক প্রফেসর ডাক্তার মোয়াজ্জেম হোসেন খান, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মাহমুদুল হাসান।

এসময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা শহিদুল ইসলাম পলাশী, সিলেট জেলা সহ-সভাপতি মাওলানা আমির উদ্দিন, সুনামগঞ্জ জেলা সহ-সভাপতি মাওলানা ক্বারী মুহিব্বুল্লাহ আজাদ, মোহাম্মদ জিলাই মিয়া জিলানি, সুনামগঞ্জ জেলা সেক্রেটারী মাওলানা সোহেল আহমদ, ইসলামী যুব আন্দোলন সুনামগঞ্জ জেলা সভাপতি তানভীর আহমদ তাসলিম সহ স্থানীয় নেতৃবৃন্দ।

Manual8 Ad Code

নেতৃবৃন্দ এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের থেকে ঘটনার বিস্তারিত বিবরণ শোনে তাদেরকে সমবেদনা জ্ঞাপন করেন এবং সার্বিক সহযোগিতা ও ক্ষতিগ্রহস্থদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

Manual6 Ad Code

তারা এমন ন্যাক্কারজনক ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান। -সংবাদ বিজ্ঞপ্তি 

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code