সুনামগঞ্জে গুজব ছড়ানোর অভিযোগে সংবাদকর্মী গ্রেপ্তার

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual4 Ad Code

 

Manual6 Ad Code

ধর্মপাশা (সুনামগঞ্জ) :
সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনকে দুদক আটক করেছে এমন গুজব ছড়ানোর অভিযোগে ধর্মপাশা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় মাহতাব উদ্দিন নামের এক সংবাদকর্মীকে আটক করেছে পুলিশ। মাহাতাব উদ্দিন দৈনিক হাওরাঞ্চলের কথা’র সম্পাদক। সোমবার রাত ৯.৪৫ মিনিটে এমপি রতনকে দুদক গ্রেপ্তার করেছে বলে তার ফেসুবকে একটি স্ট্যাটাস দেন। পরে মধ্যরাতে ধর্মপাশা উপজেলার সেলবররষ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেনুয়ার হোসেন খান পাঠান মাহাতাব উদ্দিনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ধর্মপাশা থানায় একটি মামলা করেন।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, ‘এ মামলায় রাতেই সুনামগঞ্জ সদর থানা পুলিশ মাহতাব উদ্দিনকে গ্রেপ্তার করেছে।’

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code