সুনামগঞ্জ জেলা সমিতি ইউএসএ’র নতুন কমিটি : সভাপতি জলিল, সম্পাদক টিপু

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual8 Ad Code

যুক্তরাষ্ট্রের অন্যতম আঞ্চলিক সংগঠন সুনামগঞ্জ জেলা সমিতি ইউএসএ ইনক্’র সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সভায় এস এম জলিলকে সভাপতি, তৌফিকুল আম্বিয়া টিপুকে সাধারণ সস্পাদক এবং মান্না মুন্তাসিরকে কোষাধ্যক্ষ করে ২৩ সদস্য বিশিষ্ট নয়া কমিটি গঠন করা হয়। এর মধ্যে তৌফিকুল আম্বিয়া টিপু সাধারণ সস্পাদক পদে পুন:নির্বাচিত হন। নিউইয়র্কে ব্রঙ্কসের বাংলাবাজার এলাকার এশিয়ান পার্টি হলে গত ৮ ডিসেম্বর রোববার সন্ধ্যায় উৎসবমুখুর পরিবেশে এ সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।

 

Manual4 Ad Code

সুনামগঞ্জ জেলা সমিতি ইউএসএ’র বিদায়ী সভাপতি মো. জুসেফ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তৌফিকুল আম্বিয়া টিপুর পরিচালনায় সাধারণ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সমিতির প্রধান নির্বাচন কমিশনার ইকবাল আহমেদ মাহবুব, নির্বাচন কমিশনার নুরুজ্জামান চৌধুরী শাহী, এস এম জলিল, তোফায়েল আহমদ চৌধুরী ও নুরুল হক, উপদেষ্টা ছদরুন নূর, আলহাজ্ব গিয়াস উদ্দিন, আবদুস সহীদ ও তোফায়েল চৌধুরী, আবু হুরায়রা ছাদ মাস্টার, মির্জা মামুন, অধ্যাপক আমিনুল হক চুন্নু, মো: আবদুল আজিজ, গোলাম আম্বিয়া মাজকুর পাবেল, আবদুল খালেক প্রমুখ।

 

সভায় সমিতির ২০১৯-২০২২ সালের জন্য ২৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটির নাম ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার ইকবাল আহমেদ মাহবুব। এ সময় অন্যান্য নির্বাচন কমিশনারাও উপস্থিত ছিলেন।

 

Manual6 Ad Code

নতুন কমিটির কর্মকর্তারা হলেন : সভাপতি এস এম জলিল, সহ সভাপতি মো: মনির উদ্দিন আহমেদ, এম রহমান কামাল, মানিক আহমেদ, মোতাহের রুবেল ও হুমায়ূন কবির সোহেল, সাধারণ সম্পাদক তৌফিকুল আম্বিয়া টিপু, সহ সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ বেলাল, কোষাধ্যক্ষ মান্না মুন্তাসির, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক হামজা কোরেশী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সৈয়দ লুকমান মিয়া, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক কবিরুল ইসলাম সুমন, আইন ও আন্তর্জাতিক সম্পাদক মনোবেশ রায়, মহিলা বিষয়ক সম্পাদক স্বপ্না চৌধুরী, দপ্তর সম্পাদক জিয়াউল আহমেদ জামিল, কার্যকরী সদস্য : মো. জুসেফ চৌধুরী, মো: আবদুল আজিজ, শাহীন কামালী, শামিম আহমেদ, করফুল বিবি, লিঙ্কন ভূইয়া এবং ফয়েজ উদ্দিন।

 

সভায় সুবিধাজনক সময়ে নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান ব্যাপক আকারে করার সিদ্ধান্ত হয়।
বক্তারা বলেন, ঐতিহ্যবাহী সুনামগঞ্জ জেলা সমিতি ইউএসএ সম্প্রীতি ও সৌহার্দপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। ঐক্যবদ্ধ ভাবে কাজ করে সুনামগঞ্জের সুনাম অক্ষুন্ন রাখার জন্য নবনির্বাচিত কমিটির প্রতি আহ্বান জানান তারা।
নব নির্বাচিত সভাপতি এস এম জলিল ও সাধারণ সস্পাদক তৌফিকুল আম্বিয়া টিপুসহ নয়া কমিটির কর্মকর্তারা তাদের নির্বাচিত করার জন্য যুক্তরাষ্ট্র প্রবাসী সুনামগঞ্জবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা জানান। নব নির্বাচিত কর্মকর্তারা দেশে ও প্রবাসে সুনামগঞ্জবাসীর কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া মুনাজাত পরিচালনা করেন সংগঠনের উপদেষ্টা ও বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া।
সভায় নিউইয়র্ক সহ যুক্তরাষ্ট্রে বসবাসরত বিপুল সংখ্যক সুনামগঞ্জবাসী উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

 

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code