সৈয়দপুর যুবকল্যাণ পরিষদ লন্ডন’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

সালেহ আহমদ, লন্ডন: লন্ডনস্থ্ সৈয়দপুর গ্রামের প্রথম যুব সংগঠন সৈয়দপুর যুবকল্যাণ পরিষদ লন্ডন’র ২০২১-২০২৩ বর্ষের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা বিগত ৭ই ডিসেম্বর রোজ মঙ্গলবার স্থানীয় মাইক্রোবিজনেস সেন্টারে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সৈয়দ তারেক আহমদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ সুহেল আমাদের পরিচালনায় পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন যুগ্ম-সম্পাদক মুফতি সৈয়দ রিয়াজ আহমদ।

Manual5 Ad Code

সভাপতির স্বাগত বক্তব্যের পর সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে সূচনা বক্তব্য রাখেন সংগঠনের ট্রেজারার সৈয়দ মামুন আহমদ। নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানকে সামনে রেখে উম্মোক্ত আলোচনায় অংগ্রহণ করেন সংগঠনের সদ্য সাবেক সভাপতি মোঃ মোস্তাকুজ্জামান খোকন, প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক জিয়াউল ইসলাম সৈয়দ, সদ্য সাবেক সাধারন সম্পাদক মোঃ সাজিদুর রহমান, নবনির্বাচিত সহ-সভাপতি মাওলানা সৈয়দ নাঈম আহমদ, সৈয়দ মনসুর আলম বাবুল, সৈয়দ জামিল আহমদ, যুগ্ম-সম্পাদক সৈয়দ শুয়েব আহমদ, মুফতি সৈয়দ রিয়াজ আহমদ, সৈয়দ সুমন আহমদ, সাংগঠনিক সম্পাদক শেখ এমদাদুর রহমান, দপ্তর সম্পাদক সৈয়দ নুরুজ্জামান, শিক্ষাবিষয়ক সম্পাদক সৈয়দ শাকির আহমদ, যোগাযোগ বিষয়ক সম্পাদক সৈয়দ ছাম্মানুল হক, সদস্য সৈয়দ আবু মশকুর ইয়ামিন, সৈয়দ হিলাল সাইফ, সৈয়দ শাহীন ইয়াছিন, সৈয়দ ইমরান আহমদ, সৈয়দ মিজান আহমদ প্রমুখ৷

Manual2 Ad Code

দীর্ঘ আলাপ আলোচনার পর সকলের সর্বসম্মতিক্রমে আগামী মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে যুক্তরাজ্যে বসবাসরত সকল সৈয়দপুরবাসীকে নিয়ে বৃহৎ আকারে নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান করার সিদ্ধান্ত গৃহিত হয়। এ উপলক্ষে অভিষেক অনুষ্ঠনের বড় বাজেট নিয়ে আলোচনা হলে সবাই উৎসাহ সহকারে বাজেটের প্রতি সহমত পোষণ করেন। সভাপতি আশাবাদ ব্যক্ত করে বলেন, সুন্দর ও অনারম্বর অনুষ্ঠান আয়োজনের জন্য সকল সম্মানিত সদস্যদের সহযোগিতা অপরিহার্য।

Manual1 Ad Code

পরিশেষে সংগঠনের পক্ষ থেকে সকলের সর্বাত্মক সহযোগিতার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়। সভার সমাপ্তিলগ্নে মহামারী করোনায় সৈয়দপুরের গুণিজনসহ যারা পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছেন তাদের রুহের মাগফেরাতের জন্য ও বিশ্বের মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করেন সংগঠনের সহ-সভাপতি মাওলানা সৈয়দ নাঈম আহমদ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code