সোনার দাম রেকর্ড ভাঙল দেশেও

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual2 Ad Code

অর্থনীতি ডেস্ক:

বিশ্ব বাজারের সঙ্গে পাল্লা দিয়ে দেশের বাজারেও সোনার দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায় ছাড়াল। দুই দিনের মাথায় সোনার দাম প্রতি ভরিতে বাড়ল ৩ হাজার ৪৪৪ টাকা। এর ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনার ভরির দাম ১ লাখ ৭৮ হাজার ৮৩২ টাকায় বেড়ে দাঁড়াল। আগামীকাল বৃহস্পতিবার থেকে সারা দেশে নতুন এই দর কার্যকর হবে।

বুধবার ( ০৩ সেপ্টেম্বর ) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত জানায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে বলা হয়, স্থানীয় বাজারে বিশুদ্ধ সোনার দাম বেড়েছে। এ জন্য সোনার দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।

এর আগে সর্বশেষ গত ১ সেপ্টেম্বরে সোনার দাম ভরিতে ১ হাজার ৪৬৯ টাকা বেড়েছিল। আর চলতি বছরের ২৩ এপ্রিল প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম বেড়ে উঠেছিল ১ লাখ ৭৭ হাজার ৮৮৮ টাকায়। দেশের বাজারে সেটিই ছিল এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ দাম।

Manual6 Ad Code

জুয়েলার্স সমিতির সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার থেকে দেশের বাজারে হলমার্ক করা প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট মানের সোনার দাম বেড়ে হবে ১ লাখ ৭৮ হাজার ৮৩২ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৭০ হাজার ৭০৩ টাকা এবং ১৮ ক্যারেট ১ লাখ ৪৬ হাজার ৩১৩ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম বেড়ে হবে ১ লাখ ২১ হাজার ১৬৬ টাকা।

Manual7 Ad Code

দেশের বাজারে আজ পর্যন্ত প্রতি ভরি হলমার্ক করা ২২ ক্যারেট সোনা ১ লাখ ৭৫ হাজার ৭৮৮ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৬৭ হাজার ৭৯৮ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৪৩ হাজার ৮২৯ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ১৯ হাজার ৪৩ টাকায় বিক্রি হয়েছে।

Manual4 Ad Code

সেই হিসাবে আগামীকাল বৃহস্পতিবার থেকে ২২ ক্যারেট সোনায় ৩ হাজার ৪৪৪ টাকা, ২১ ক্যারেটে ২ হাজার ৯০৫ টাকা, ১৮ ক্যারেটে ২ হাজার ৪৮৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনায় ২ হাজার ১২৩ টাকা দাম বাড়বে।

Manual4 Ad Code

এদিকে বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে বিশ্ব বাজারেও সোনার দাম ইতিহাসের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। গত মঙ্গলবার স্পট গোল্ড বা তাৎক্ষণিকভাবে বিক্রিযোগ্য সোনার দাম বেড়ে দাঁড়ায় প্রতি আউন্স ৩ হাজার ৫০৮ দশমিক ৫০ ডলারে। বৃহস্পতিবার তা আরো বেড়ে ৩ হাজার ৫৬৫ দশমিক ৫৭ ডলারে দাঁড়ায়।

অর্থনৈতিক টানাপোড়েনের সময়ে বিনিয়োগকারীরা সোনাকে তুলনামূলক নিরাপদ সম্পদ হিসেবে বিবেচনা করেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা ব্যাপক শুল্ক এবং বৈশ্বিক বাণিজ্যে অস্থিরতার কারণে সোনার দাম এ বছর ব্যাপকভাবে বাড়তে শুরু করে। বিবিসির তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত সোনার দাম প্রায় এক-তৃতীয়াংশ বেড়েছে।

ডেস্ক: এস

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code