

ডেস্ক রিপোর্ট, ঢাকা: রাত আটটার পর দোকান, শপিং মল, মার্কেট, বিপণী বিতান, কাঁচা-বাজার খোলা না রাখার নির্দেশনা আগামী ঈদুল আজহা পর্যন্ত স্থগিত রাখার অনুরোধ জানিয়েছেন ব্যবসায়ীরা। শনিবার (১৮ জুন) বিকালে এফবিসিসিআই’তে অনুষ্ঠিত লোকাল গার্মেন্টস (অভ্যন্তরীণ পোশাক) বিষয়ক স্ট্যান্ডিং কমিটির বৈঠকে এ অনুরোধ জানান তারা। ব্যবসায়ীরা বলেন, কোভিডকালীন গত দুই বছরে ঈদ ও নববর্ষসহ অন্যান্য উৎসবে পুরোমাত্রায় বেচা-কেনা না হওয়ায় লোকসান গুনতে হয়েছে।