বরগুনায় ওয়ালটনের ফ্রিজ বিক্রির ধুম

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual7 Ad Code

কোরবানির ঈদকে কেন্দ্র করে বরগুনায় ওয়ালটনের ফ্রিজ বিক্রিতে ধুম পড়েছে। সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতারা ভিড় করছেন ওয়ালটনের বরগুনা বিক্রয় ও সেবা কেন্দ্রে। গত এক সপ্তাহে অন্তত তিন শতাধিক ফ্রিজ বিক্রি হয়েছে বলে জানিয়েছেন বিক্রয় কেন্দ্রের ব্যবস্থাপক।

শহরের পশ্চিম বরগুনায় অবস্থিত ওয়ালটন প্লাজায় শনিবার দুপুরে গিয়ে ক্রেতাদের ভিড় দেখা যায়। কয়েকজন ক্রেতা জানান, ওয়ালটনের ফ্রিজ বাজারের অন্য যে কোনো ফ্রিজের চেয়ে দামের তুলনায় মানে ভালো। এছাড়াও সহজ শর্তে কিস্তিতে মূল্য পরিশোধের সুবিধা রয়েছে। কোম্পানীর বিক্রয়োত্তর সেবা ও প্রতিনিধিদের আন্তরিকতায় ক্রেতারা মুগ্ধ।

Manual2 Ad Code

বরগুনা বিক্রয় ও সেবা কেন্দ্রের ব্যবস্থাপক সাইদুল ইসলাম সুমন বলেন, গত এক সপ্তাহে তিন শতাধিক ফ্রিজ নগদ ও কিস্তি সুবিধায় কিনেছেন ক্রেতারা। সব শ্রেণীর ক্রেতার পছন্দ অনুযায়ী বিভিন্ন দাম ও মডেলের ফ্রিজ থাকায় কোন ক্রেতাই বিমুখ হচ্ছেন না। ওয়ালটনের প্রতি মানুষের আস্থা দিন দিন বেড়েই চলেছে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code