সোমবার থেকে ফ্যামিলি কার্ডে টিসিবির পণ্য

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ডেস্ক নিউজ: ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সোমবার (১৭ অক্টোবর) থেকে আবারও সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করবে। অক্টোবর মাসের জন্য দেশব্যাপী ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের এক কোটি পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি করা হবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিসিবি জানিয়েছে, নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য (তেল, চিনি, ডাল ও পেঁয়াজ) পৌঁছে দেওয়ার লক্ষ্যে টিসিবি কর্তৃক ঢাকা মহানগরীসহ সারা দেশে অক্টোবর মাসের বিক্রয় কার্যক্রম ১৭ অক্টোবর থেকে শুরু হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code