সোমবার দেশে ফিরবেন তামিম

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট: লন্ডনে বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়ে সোমবার দেশে ফিরবেন তামিম ইকবাল। যদিও ফিরেই অনুশীলন করতে পারবেন না তিনি। সপ্তাহখানেক বিশ্রাম নিয়ে পুনর্বাসন শুরু হবে তার।

লম্বা সময় ধরে পিঠের ইনজুরির সাথে লড়াই করছেন তামিম। তাতে বেশ কিছু সিরিজেও খেলা হয়নি। যেসব ম্যাচ খেলেছেন, সেখানেও অস্বস্তি নিয়ে ব্যাটিং করতে দেখা গেছে। এরই মধ্যে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডের পর আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরেরর ঘোষণা দিয়েছিলেন। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে চিকিৎসার জন্য লন্ডনে যান তামিম।

Manual4 Ad Code

লন্ডনে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তামিমের পিঠের নিচের দিকের দুটি অংশে ইনজেকশন দেওয়া হয়েছে। ইনজেকশনের পার্শ্বপ্রতিক্রিয়া পর্যবেক্ষণের জন্য দুই দিন ছিলেন সেখানে। এ বছরই আরেকটি ইনজেকশন নিতে হবে তার। সেটা কিছুদিন পর নিলেও সমস্যা নেই। তবে এক বছরে তিনবারের বেশি ইনজেকশন নিতে পারবেন না।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code