সোমবার নতুন প্রধানমন্ত্রী পাচ্ছে ব্রিটেন

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: আগামী সোমবার সন্ধ্যায় নির্ধারণ হচ্ছে কে হচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের উত্তরসূরি। প্রধানমন্ত্রীর দৌঁড়ে আছেন কনজারভেটিভ পার্টির পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস অথবা একই দলের সাবেক অর্থমন্ত্রী রিশি সুনাক। ধারণা করা হচ্ছে, লিজ ট্রাস হতে যাচ্ছেন ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতাসীন দলের অন্তত দুইজন আইনপ্রণেতার সমর্থন রয়েছে এমন যে কোনও পার্লামেন্ট সদস্য বর্তমান পরিস্থিতিতে নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা করতে পারেন। বরিসের পদত্যাগের ঘোষণার পর শুরু হয় পরবর্তী প্রধানমন্ত্রী বাছাইয়ের প্রক্রিয়া।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code