সৌদি আরবে ২ জনের মৃত্যু, মক্কা মদিনা রিয়াদে কারফিউ চার ঘণ্টা বাড়ল

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

সৌদি আরবের মক্কা, মদিনা ও রিয়াদের কারফিউ প্রতিদিন ৪ ঘণ্টা বাড়ানো হয়েছে। বুধবার রাষ্ট্রীয় গণমাধ্যমে এ তথ্য জানানো হয়। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ২৩ মার্চ থেকে দেশজুড়ে কারফিউ জারির ঘোষণা দেন বাদশা সালমান।

Manual6 Ad Code

ঘোষণায় বলা হয়, সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত ২১ দিন কারফিউ বলবৎ থাকবে। বুধবার থেকে ওই তিন অঞ্চলে সন্ধ্যা ৭টার পরিবর্তে বিকাল ৩টা থেকে কারফিউ শুরু হবে।

Manual2 Ad Code

এদিকে করোনাভাইরাসে দেশটিতে এ পর্যন্ত ২ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা প্রকাশ করে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়। সোমবার রাতে মদিনায় আফগানিস্তানের এক নাগরিকের মৃত্যু হয় বলে জানান দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মোহাম্মদ আল আব্দ আল আলাই।

বুধবার আরও একজনের মৃত্যুর তথ্য দিয়েছে দেশটি। সর্বশেষ ২৪ ঘণ্টায় সৌদি আরবে ২৩৩ জন নতুন আক্রান্ত হয়েছেন। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০০ জন। সৌদির রাজকীয় আদেশে বলা হয়, আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী ও স্বাস্থ্য বিভাগের সদস্যরা কারফিউর বিধিনিষেধের আওতায় আসবেন না।

Manual6 Ad Code

বাদশা সালমান সতর্ক করেছেন, করোনাভাইরাসের বিরুদ্ধে আরও কঠিন যুদ্ধ সামনে রয়েছে। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ইতোমধ্যে বেশ কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে দেশটি। সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। সিনেমা, শপিং মল, রেস্তোরাঁ বন্ধ করা করেছে। দুই সপ্তাহের জন্য আন্তর্জাতিক সব ফ্লাইট বাতিল এবং ওমরাহ ও ট্যুরিস্ট ভিসা স্থগিত করা হয়েছে।

Manual1 Ad Code

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code