সৌদি আরব-ইসরায়েল সফরে আসছেন বাইডেন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: আগামী জুলাই মাসে সৌদি আরব ও ইসরায়েল সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মধ্যপ্রাচ্যের দুই দেশে সফর নিয়ে চলতি সপ্তাহেই ঘোষণার পরিকল্পনা রয়েছে হোয়াইট হাউজের। এর সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাতে সোমবার (১৩ জুলাই) জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সূত্রের বরাতে খবরে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সফরটি জুলাইয়ের মাঝামাঝিতে হতে পারে। সফরে সৌদির ক্ষমতাধর যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে তার। এদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের এক মুখপাত্র নিশ্চিত করেছেন, ‘সৌদি আরব ও ইসরায়েল সফরের পরিকল্পনা করা হচ্ছে। তবে এ বিষয়ে আমাদের কাছে বিস্তারিত তথ্য নেই। তবে আমরা দ্রুত ঘোষণা করবো’।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code