সৌদি আরব যেতে না পেরে হতাশ বাংলাদেশ কোচ

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা:

Manual2 Ad Code

শেষ মুহূর্তে এসে সৌদি আরব যাত্রা পিছিয়ে গেছে বাংলাদেশ দলের। কোয়ারেন্টিন শিথিল সংক্রান্ত ডকুমেন্ট হাতে না পাওয়ায় জামাল ভূঁইয়াদের দাম্মামে যাওয়া হয়নি। এখন যথাসময়ে সেখানে যেতে না পারায় দলের সবাই কিছুটা হলেও হতাশ। সেই হতাশা গোপন করেননি ইংলিশ কোচ জেমি ডেও! মূলত কাতারে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বে খেলার আগে নিজেদের ঝালিয়ে নিতেই সৌদি যেতে চেয়েছিল বাংলাদেশ। ফ্লাইট নির্ধারিত ছিল সোমবার সকাল ১১ টায়। সেভাবে সবাই প্রস্তুতিও নিয়েছিল। কিন্তু সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে ডকুমেন্ট না পাওয়ায় শেষ সময়ে এসে যাত্রা বাতিল করতে হয়েছে। অবশ্য তাৎক্ষণিক যাত্রা বাতিল হলেও বাংলাদেশ দলের অনুশীলন থেমে নেই। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ঠিকই ঘাম ঝরিয়েছেন জিকো-তপুরা।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code