সৌদি পৌঁছেছেন ৩৩ হাজার ৭৩৫ হজযাত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট: চলতি বছর হজ পালনের উদ্দেশ্যে এ পর্যন্ত ৩৩ হাজার ৭৩৫ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।

মঙ্গলবার (৩০ মে) রাত ২টা পর্যন্ত হজ পোর্টাল থেকে পাওয়া তথ্য জানা গেছে। সৌদিতে যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৩৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ২৮ হাজার ৩৩৭ জন।

Manual2 Ad Code

চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাওয়ার কথা ছিল। কিন্তু এবার হজের খরচ বেশি হওয়ায় প্রায় সাড়ে তিন হাজার কোটা খালি রেখেই হজের সার্বিক প্রস্তুতি শেষ করেছে সরকার। এরপর গত ২১ মে থেকে হজযাত্রীদের প্রথম ফ্লাইট শুরু হয়। শেষ হবে ২২ জুন। হজ পালন শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই। ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code