স্ট্রোক করেছেন সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ব্যাটসম্যান ও জাতীয় দলের লজিস্টিকস ম্যানেজার নাফিস ইকবাল গুরুতর অসুস্থ। তাঁকে চট্টগ্রাম থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে আসা হয়েছে। শুক্রবার ভোরে বন্দর নগরীতে নিজের বাসায় অসুস্থ হলে সেখানে পরীক্ষায় স্ট্রোকের বিষয়টি নিশ্চিত হলে তাকে ঢাকায় পাঠানো হয়। নাফিসের নিকটাত্মীয় চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন মোহাম্মদ আলমগীর এ তথ্য নিশ্চিত করে বলেন, কয়েক দিন ধরে মাথা ব্যথার জন্য চিকিৎসাধীন ছিলেন নাফিস ইকবাল। ভোর চারটার দিকে তিনি অসুস্থবোধ করায় সাথে সাথে তাকে বেসরকারি এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়।সেখানে চিকিৎসকরা সিটি স্ক্যান করে তার ব্রেইন স্ট্রোকের বিষয়টি জানান। ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক আলমগীর বলেন, দুপুরে উন্নত চিকিৎসার জন্য নাফিসকে হেলিকপ্টার যোগে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।

Manual2 Ad Code

সূত্র:বাংলা সংবাদ

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code