স্পেনে ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশনের সাংস্কৃতিক সন্ধ্যা ও পূনর্মিলনী  

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

কবির আল মাহমুদ, স্পেন :

Manual4 Ad Code

স্পেনে ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশনের সাংস্কৃতিক সন্ধ্যা ও পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত ৪ জুলাই (রবিবার) পর্যটন নগরী বার্সেলোনায় আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পেনে নবনিযুক্ত বাংলাদেশ সরকারের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ।

বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে তার এই প্রথম বার্সেলোনা সফরের সময় তিনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় রাষ্ট্রদূত তার বক্তব্যে বার্সেলোনা প্রবাসী বাংলাদেশীদেরকে ঐক্যবদ্ধ থেকে সুন্দর কর্মকান্ড পরিচালনা করে দেশের মান অক্ষুন্ন রাখারও আহবান জানান। তিনি তার বক্তব্যে বলেন, ‘আমি এবং আমার দূতাবাসের কর্মকর্তাবৃন্দ আপনাদের জন্যে স্বল্প সময়ের জন্য কর্মযজ্ঞ করতে এসেছি এবং সময় শেষ হলে চলেও যাব। আমরা রাষ্ট্রীয় প্রতিনিধি কিন্তু আপনারা প্রবাসীরা এখানে বাংলাদেশের সত্যিকারের স্থায়ী প্রতিনিধি।’

Manual3 Ad Code

শহরের স্থানীয় একটি হলরুমে ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশন স্পেনের পরিচালনায় অনুষ্ঠিত সাংস্কৃতিক সন্ধ্যা এবং সংগঠনের সদস্য ও শুভানুধ্যায়ীদের মধ্যে পুনির্মলনী অনুষ্ঠান জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয়।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বার্সেলোনায় নিযুক্ত অনারারি কাউন্সিলর রামন পেদ্রো বেরনাউস, ফাউন্ডেশনের সিনিয়র উপদেষ্টা নূরে জামাল খোকন, ফাউন্ডেশনের সভাপতি খাদিজা আক্তার মনিকা এবং সাধারণ সম্পাদক নূরে আমীন টোকন।

Manual5 Ad Code

ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদিকা মাসুদা পারভিন মুন্নির সার্বিক তত্ত্বাবধানে এবং নাসরিফা হক ও ফারহানা আলম শিমুলের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানের সঞ্চালক মনজুরুল হাসান শুভ শুরুতে সংগঠনের লিখিত কর্মপরিকল্পনা ঘোষণা করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা নাচ, গান এবং কৌতুক পরিবেশন করেন। বাংলাদেশ দূতাবাসের হেড অব চেন্সেরি এটিএম আব্দুর রউফ মন্ডল, ফার্স্ট সেক্রেটারি (লেবার উইং) মো. মোতাসিমুল ইসলামসহ বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন।

অনুষ্ঠানে কুইজের মাধ্যমে তিন জন বিজয়ীকে পুরষ্কৃত করা হয়। এছাড়া অনুষ্ঠানশেষে উপস্থিত অতিথিবৃন্দের জন্যে নৈশভোজের আয়োজন করা হয়।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code