স্বাধীনতার সুবর্ণজয়ন্তী-বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ঘিরে ৪ স্তরের নিরাপত্তা

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ 

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ঘিরে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

মোহা. শফিকুল ইসলাম বলেন, ‘ডিএমপি পুলিশের পাশাপাশি আর্মড পুলিশ ব্যাটেলিয়ন, এসএসএফ ও পিজিআর নিরাপত্তা ব্যবস্থায় সক্রিয় থাকবে। পাশাপাশি সোয়াতের বিশেষায়িত ও বোম ডিস্পোজাল ইউনিট ২৪ ঘণ্টা প্রস্তুত থাকবে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় নোটিশ পাওয়ার সঙ্গে সঙ্গে তারা কাজ শুরু করবে।

Manual3 Ad Code

অনুষ্ঠানে সাদা পোশাকে প্রচুর পরিমাণ পুলিশ সদস্য মোতায়েন থাকবে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘তারা সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়ে তথ্য সংগ্রহ করে পোশাকে থাকা পুলিশকে জানাবে।

তিনি বলেন, ‘প্রতিটি ভেন্যুতে আগে থেকে এসএসএফ, এসবি, র‍্যাব ও ডিএমপির ডগ স্কয়াড এবং বোম সুইপিং করা হবে। অনুষ্ঠানস্থলে যেসব ভিআইপি ও ভিভিআইপি অতিথি প্রবেশ করবেন সবাইকে নিরাপত্তা নিরাপত্তা চেকিং হয়ে প্রবেশ করতে হবে।’

Manual3 Ad Code

স্বাস্থ্যবিধির বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে যেসব নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলো পালন করতে হবে এবং স্বাস্থ্যবিধি না মানলে কাউকে অনুষ্ঠানে প্রবেশ করতে দেওয়া হবে না উল্লেখ করেন তিনি।

Manual8 Ad Code

তিনি আরও বলেন, ‘বিজয় উৎসব ও বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানটি তিনদিন ব্যাপী চলবে। আগামীকাল ১৫ ডিসেম্বর থেকে শুরু হয়ে ১৭ ডিসেম্বর পর্যন্ত চলবে। অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও ভারতের রাষ্ট্রপতি রামনাথ কবিন্দ উপস্থিত থাকবেন।

সংসদ ভবন এলাকা ঘিরে প্রতিটি সড়কে ডাইভারশন থাকবে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘ভিভিআইপি ও ভিআইপি অতিথিরা যেসব রাস্তা ব্যবহার করে চলাচল করবেন সেসব রাস্তা বন্ধ থাকবে। সংসদ ভবন এলাকায় যতগুলো ভবন আছে প্রতিটি ভবনের প্রতিটি ফ্লোরে পুলিশ মোতায়েন থাকবে।

পুলিশ কমিশনার বলেন, ‘এইচএসসি পরীক্ষার্থী যারা আছেন তারা সবাই হাতে যথেষ্ট সময় নিয়ে বাসা থেকে বের হবেন। কারণ আগামীকাল ভারতের রাষ্ট্রপতি আমাদের দেশে আসবেন। ফলে তার নিরাপত্তার স্বার্থে বেশকিছু রাস্তা বন্ধ রাখা হবে। ফলে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের হাতে সময় নিয়ে বের হতে অনুরোধ করছি। আর যদি কোথাও আটকে যান তখন ৯৯৯-এ কল দিলে পুলিশ সদস্যরা হলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code