স্বাভাবিক হচ্ছে জর্ডান, ৬ মাস বন্ধের পর আন্তর্জাতিক ফ্লাইট চালু

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। তবে এরই মধ্যে স্বাভাবিক হতে শুরু করেছে বিভিন্ন দেশ। করোনার কারণে প্রায় ছয় মাস বন্ধ থাকার পর জর্ডান থেকে আন্তর্জাতিক রুটে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট চলাচল শুরু হয়েছে।

Manual2 Ad Code

স্বাস্থ্যবিধি মেনে মঙ্গলবার থেকে দেশটির কুইন আলিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দিনে ছয়টি ফ্লাইট প্রাথমিকভাবে শুরু হবে বলে জানিয়েছে কর্মকর্তারা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স এ তথ্য জানিয়েছে বুধবার (৯ সেপ্টেম্বর)।

Manual5 Ad Code

এর আগে করোনা সংক্রমণ বৃদ্ধি ঠেকাতে, দেশটির সরকার জর্ডানের মূল বিমানবন্দর যা বাৎসরিক প্রায় নয় মিলিয়ন যাত্রীসেবা দেওয়া এ আঞ্চলিক কেন্দ্রটি বন্ধ করে দেয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code