স্মৃতিকাতর শাকিব খান

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: ২৩ বছর আগে (১৯৯৯ সাল) ঠিক এই দিনটায় (২৮ মে) ঢালিউড আকাশে নতুন সূর্যোদয় ঘটে। অভিষেক হয় শাকিব খানের। সালমান শাহ-স্রষ্টা সোহানুর রহমান সোহানের ‘অনন্ত ভালোবাসা’ ছবিতে শাকিব খান হাজির হন নায়িকা মৌসুমীর ছোট বোন ইরিন জামানের সঙ্গে। শুরুটা মোটেই মসৃণ ছিলো না। নানা চড়াই উৎরাইয়ের মধ্য দিয়ে আজকের ঢালিউড কিং শাকিব খান। এখনও প্রতি উৎসবে তার নামেই বাজি ধরেন ধুঁকে ধুঁকে টিকে থাকা প্রযোজক-পরিবেশন আর হল মালিকরা। কারণ, গত এক যুগের ঢালিউডে তিনিই একমাত্র ভরসা। ২৩ বছর আগের এই দিনটিকে ভুলে যাননি শাকিব খান।

Manual8 Ad Code

তাই তো দূর আমেরিকায় বসেও স্মৃতিকাতর এই নায়ক-প্রযোজক। শাকিব খান বলেন, ‘শুরুতে জানতাম না আমার ক্যারিয়ার কোন দিকে যাচ্ছে। প্রথমদিকে আমার অভিনীত চলচ্চিত্রগুলো খুব বেশি সাফল্য পায়নি, তারপরও হাল ছাড়িনি। ভুল থেকে শিক্ষা নিয়েছি, ব্যর্থতাকে সাফল্যের মতো প্রাধান্য দিয়েছি।’

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code