সড়ক দুর্ঘটনায় জেলা প্রশাসকের দেহরক্ষী নিহত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

 

জাহাঙ্গীর হোসেন জুয়েল কুষ্টিয়া প্রতিনিধি ॥

Manual4 Ad Code

পিকআপ ভ্যানের চাপায় কুষ্টিয়ার জেলা প্রশাসকের দেহরক্ষী ইব্রাহিম খলিল (৩৫) নিহত হয়েছেন। সোমবার রাত ৮ টার দিকে কুষ্টিয়া শহরের কানাবিল মোড়ে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত পুলিশ সদস্য ইব্রাহিম খলিল মেহেরপুর জেলার গাংনী উপজেলা মটমুড়া ইউনিয়নের মহম্মদপুর গ্রামের আলাউদ্দিন শেখের ছেলে। পুলিশ ঘাতক পিকআপ ও চালককে আটক করতে পারেনি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রাত ৮টার দিকে জেলা প্রশাসকের দেহরক্ষী ইব্রাহিম খলিল মোটর সাইকেল যোগে কুষ্টিয়া শহর থেকে ত্রিমোহনী অভিমুখে যাচ্ছিলেন। পথিমধ্যে কানাবিল মোড়ে একটি ভ্যানের সাথে ধাক্কা লেগে ইব্রাহিম মোটর সাইকেল নিয়ে রাস্তার উপর পড়ে যায়। এসময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান ইব্রাহিমকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। তিনি কুষ্টিয়ার ডিসি মোঃ আসলাম হোসেনের দেহরক্ষী ছিলেন।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code