হত্যাকারীদের সঙ্গে আলোচনা নয়, প্রধান উপদেষ্টাকে মির্জা ফখরুল

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা হয়নি বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১২ আগস্ট) রাষ্ট্রীয় ভবন যমুনায় প্রধান উপদেষ্টার
আমন্ত্রণে এসে বৈঠক করার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

Manual3 Ad Code

তিনি বলেন, ‘আমরা নির্বাচন নিয়ে কথা বলিনি। একটি নির্দিষ্ট সময় লাগবেই তাদের নির্বাচনের পরিবেশ তৈরি করতে। আমরা সে সময় দিয়েছি।’সোমবার বিকাল সাড়ে তিনটার দিকে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে যমুনায় আসেন বিএনপির নেতারা। মির্জা ফখরুলের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস,মঈন খান, নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান। বিকাল পাঁচটার দিকে বৈঠক থেকে বেরিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘প্রধান উপদেষ্টা আমাদের আমন্ত্রণ জানিয়েছিলেন। আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি।

মূলত, গণতন্ত্র হত্যাকারী, গণবিরোধী যে ফ্যাসিস্ট সরকার, যারা দীর্ঘ ১৫-১৬ বছর ধরে এই দেশের মানুষের ওপর অত্যাচার-নির্যাতন চালিয়ে মানুষকে তার অধিকার বঞ্চিত করে, গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করে একটি ফ্যাসিস্ট রুল কায়েম করেছিল।’‘ছাত্র, জনগণের আন্দোলনে, রাজনৈতিক দলগুলোর আন্দোলনের ফলে আজকে একটি মুক্ত পরিবেশে এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এই প্রথম তারা আজকে আমাদের সঙ্গে বসেছেন।’

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code