হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে আ.লীগের মনোনয়ন দৌড়ে কে এগিয়ে

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code
মনসুর আহমেদ, হবিগঞ্জঃ  হবিগঞ্জ পৌরসভা নির্বাচনকে ঘিরে সম্ভাব্য মেয়র প্রার্থীরা জোর লবিং-তদবির চালাচ্ছেন। আওয়ামী লীগ এবং বিএনপি, দুই দলের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দের সাথেই যোগাযোগ রাখছেন মনোনয়ন প্রত্যাশী। অনেক প্রার্থী আবার লবিংয়ের জন্য ঢাকা অবস্থান করছেন। জানা গেছে দু’একদিনের মধ্যেই আওয়ামী লীগ এবং বিএনপি তাদের দলীয় প্রার্থী চূড়ান্ত করতে পারেন। নির্বাচনে প্রার্থী ও সমর্থকদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করলেও এখন উৎকণ্ঠায় কাটছে প্রতিটি প্রার্থী ও তাদের সমর্থকদের সময়।
সাধারণ মানুষের মধ্যেও এখন চলছে নানা আলোচনা। কে পাচ্ছেন কোন দলের মনোনয়ন। কে মনোনয়ন না পেলেও হতে পারেন বিদ্রোহী। এমনকি, কেন কাকে মনোনয়ন দেয়া উচিৎ-অনুচিত নিয়েও বিশ্লেষণ চলছে পাড়া মহল্লা থেকে শুরু করে সর্বত্র।
Manual3 Ad Code

অনেকে মনে করেন দলীয় প্রতিকে নির্বাচন হওয়ায় দলীয় মনোনয়নই বড় বিষয়। দলীয় মনোনয়ন না পেলে যত শক্তিশালী প্রার্থীই হোক না কেন ব্যাপক ঘাম জড়িয়েও জয় ছিনিয়ে আনার অভাবনীয়। সে কারণে দলীয় প্রার্থী চুড়ান্তের সময় ঘনিয়ে আসায় হবিগঞ্জ পৌরসভাটি সদরে হওয়ায় পূর্বের তুলনায় বেড়েছে নির্বাচনের উত্তাপও।

Manual1 Ad Code

কে পাচ্ছেন আওয়ামী লীগের দলিয় মনোনয়ন বা কে এগিয়ে আছেন। এমন প্রশ্ন সবার মনে থাকলেও উত্তর মিলছে না কোথাও। তবে হবিগঞ্জ পৌরসভার জন্য জেলা আওয়ামী লীগ থেকে ৯ জনের একটি তালিকা তৈরী করে কেন্দ্রে পাঠানো হয়েছে।

জেলা আওয়ামী লীগের সেই তালিকাতে বর্তমান মেয়রকে পাশ কাটিয়ে জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমকে সবার শীর্ষে রাখা হয়েছে। যে কারণে অনেকে মনে করছেন এবার মনোনয়নের দৌড়ে এগিয়ে আছেন তিনিই।

Manual2 Ad Code

সেই তালিকায় বর্তমান মেয়র মিজানুর রহমান মিজান রয়েছেন তালিকার ৩ নম্বারে। ২ নম্বারে রয়েছেন, পৌর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, পর্যাক্রমে জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সৈয়দ কামরুল হাসান, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মর্তুজ আলী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নূর উদ্দিন চৌধুরী বুলবুল, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায়, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নূরুল আমীন ওসমান ও পৌর আওয়ামী লীগ নেতা শেখ তারেক উদ্দিন সুমন।

Manual1 Ad Code

অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রার্থীতা ঘোষণা দেয়ার পাশাপাশি বিভিন্ন স্থানে ভোটারদের সাথে করছেন মতবিনিময়। উঠান বৈঠক করে দোয়া, সহযোগীতা কামনা করছেন।
হবিগঞ্জ পৌর নির্বাচনের ভোটগ্রহণ আগামী ২৮ ফেব্রুয়ারি (পঞ্চম ধাপে) অনুষ্ঠিত হবে। এ পৌরসভায় ভোটগ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএমে)-এর মাধ্যমে।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২ ফেব্রুয়ারি, প্রার্থিতা বাছাই ৪ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহার ১১ ফেব্রুয়ারি ও প্রতীক বরাদ্দ ১২ ফেব্রুয়ারি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code