হাইল হাওরের উকুলবেড়ির বিলে মাছ ধরার জালে অজগর

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

Manual1 Ad Code

সৈয়দ ছায়েদ আহমদ মৌলভীবাজার জেলা প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গল হাইল হাওরের উকুলবেড়ির বিলে মাছ ধরার জালে পেঁচিয়ে আটকা পড়া একটি অজগর সাপকে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় জীবিত উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে রুমন মিয়ার পাতা মাছ ধরার জালে অজগরটি আটকা পড়ে। রাতের বেলায় বিষয়টি জানার পর বৃহস্পতিবার সকালে তিনি সাবেক ইউপি সদস্য তাহের আলী সব্দরকে খবর দেন।

পরে তাহের আলী সব্দর বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানালে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছান।

Manual3 Ad Code

স্থানীয়দের সহায়তায় তারা দেখতে পান, অজগরটি মাছ ধরার জালে শক্তভাবে পেঁচিয়ে রয়েছে। পরে সাবেক ইউপি সদস্য তাহের আলী সব্দর ও নৌকার মাঝি হায়েদ মিয়ার সহযোগিতায় জাল কেটে অজগরটিকে উদ্ধারের কাজ শুরু হয়।

Manual1 Ad Code

প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর অজগরটিকে জাল থেকে অক্ষত অবস্থায় বের করে আনা সম্ভব হয়। উদ্ধারকাজে জড়িতরা জানান, সময়মতো উদ্ধার করা না গেলে জালে আটকা পড়ে অজগরটির মৃত্যু হতে পারত।

Manual4 Ad Code

পরে উদ্ধার করা অজগরটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। বন বিভাগ পরবর্তী ব্যবস্থা নেবে বলে জানা গেছে।

 

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code