হাথুরুর ছেলেকে ইন্টার্নশিপ করতে দিয়েছিল বিসিবি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্ক: সর্বশেষ এশিয়া কাপ শুরুর আগে ছেলেকে সঙ্গে নিয়ে বাংলাদেশে এসেছিলেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ছেলে চায়িক হাথুরুসিংহেকে ঢাকা ঘুরে দেখাতে নিয়ে এসেছিলেন তিনি। ঘুরতে এসে বাংলাদেশের টিম মিটিংয়েও দেখা গিয়েছিল জুনিয়র হাথুরুসিংহেকে।

বাংলাদেশ দলের টিম মিটিংয়ে চায়িকের থাকা নিয়ে সে সময় হাথুরুর ছেলের বিরুদ্ধে ফিক্সিংয়ের সন্দেহ প্রকাশ করেছিলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও বিসিবির প্রধান ম্যাচ রেফারি রকিবুল হাসান। ফিক্সিংয়ের অভিযোগ তোলায় পরে রকিবুলকে ডেকে সতর্ক করেছিল বিসিবি।

Manual2 Ad Code

আজ মুশফিকুর রহিম ও নাসুম আহমেদের বিষয়ে কথা বলতে গিয়ে হাথুরুর ছেলের সেই বিষয়ে কথা বলেছেন নাজমুল হাসান পাপন। মিরপুর টেস্ট শেষে সাংবাদিকের সঙ্গে কথা বলার সময় বিসিবি সভাপতি বলেছেন, ‘তাকে আমরা ইন্টার্নশিপ করতে দিয়েছে। সে ইন্টার্নশিপ করতে এসেছিল এখানে। আগে আমি সব কথা বলতাম। ৭-৮ মাস যখন আমি এটা বন্ধ করে দিয়েছি তখনই সমস্যা শুরু হয়েছে। যেই কটা জিনিস আমি দেখেছি, ডাহা মিথ্যা। আর কিছু বলার নেই।’

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code