রাবাদাকে অনুসরণ করে স্বপ্নের পথে এগিয়ে যাচ্ছেন মুশফিক

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট: ২০১৮ সালে প্রথমবার ক্রিকেট বলে খেলতে নেমেই বাজিমাত করেন মুশফিক হাসান। তার দুর্দান্ত বোলিং দেখে বিস্মিত বিভাগীয় কোচ বিপুল ফাতেমী নিকেল। এরপর লালমনিরহাট গভর্মেন্ট হাই স্কুল থেকে ২০১৯ সালে দারুণ সাফল্য পান। ৩ ম্যাচে ১২ উইকেট পাওয়ার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। অভাব-অনটন নিত্য সঙ্গী হলেও বড় ক্রিকেটার হওয়ার স্বপ্ন থেকে সরে যাননি আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দলে সুযোগ পাওয়া এই পেসার। তরুণ এই পেসারের স্বপ্ন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদার মতো হওয়ার। তাকে অনুসরণ করেই একটু একটু করে স্বপ্নের পথে এগিয়ে যাচ্ছেন তরুণ এই পেসার।

Manual6 Ad Code

গত বছর প্রথম শ্রেণিতে অভিষেক মুশিফকের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ‘এ’ দলের হয়েও সুযোগ পেয়ে নিজের প্রতিভা জানান দিয়েছেন। লাল বলের বাইরেও সাদা বলের ক্রিকেটে ভালো করেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে দক্ষিণ আফ্রিকান পেসার রাবাদাকে অনুসরণ করেই এগিয়ে যাচ্ছেন তিনি, ‘এখন আমি প্রেরণা পাই বাংলাদেশের পেস বোলারদের থেকে। তবে আমি ছোটবেলা থেকেই অনুসরণ করি (কাগিসো) রাবাদাকে। ভবিষ্যতে তার মতোই হতে চাই।’

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code