হারাম উপার্জনকারীর উপহার গ্রহণে ইসলামের বিধান

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট:

Manual3 Ad Code

হারাম ভক্ষণের ব্যাপারে পবিত্র কোরআন ও হাদিসে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। অন্যের থেকে পাওয়া উপহার-উপঢৌকনের ব্যাপারেও একই বিধান। মানে কেউ হারাম সম্পদ থেকে উপহার দিলে তা গ্রহণ করা জায়েজ হবে না।

Manual5 Ad Code

আর যদি কেউ এমন হন, যার উপার্জন হালাল-হারাম মিশ্রিত। তিনি যদি কোনও কিছু হাদিয়া দেন এবং জানা যায় যে তা হালাল মাল থেকে দিয়েছেন, তাহলে তা নেওয়া বৈধ। পক্ষান্তরে তিনি যদি হারাম মাল থেকে দেন এবং এটা জানা যায়, তাহলে তা গ্রহণ করা বৈধ হবে না।

আর যদি হাদিয়া কোন মাল থেকে দিয়েছেন, সেটি জানা যায়নি। এক্ষেত্রে তার অধিকাংশ উপার্জন যদি হালাল হয়, তাহলে তা গ্রহণ করা যাবে। আর যদি তার অধিকাংশ উপার্জন হালাল না হয়ে থাকে, তাহলে তার হাদিয়া গ্রহণ করা যাবে না।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code