ব্যাঙ্গালুরুকে হারাল পাঞ্জাব

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

ডেস্ক নিউজ: 

Manual1 Ad Code

আইপিএলের ২৬তম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে ৩৪ রানের বড় ব্যবধানে হারাল পাঞ্জাব কিংস। বলে-ব্যাটে দারুণ করে ম্যাচ সেরা হয়েছেন হারপ্রীত ব্রার। আহমেদাবাদের মোতেরায় নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করা পাঞ্জাব নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৭৯ রান তোলে। জবাবে ৮ উইকেট হারিয়ে ১৪৫ রানের বেশি করতে পারেনি ব্যাঙ্গালুরু। ১৮০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাঞ্জাব বোলারদের তাণ্ডবে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ব্যাঙ্গালুরু। বিশেষ করে স্পিনারদের দাপটে কোনঠাসা হয়ে পড়েন কোহলি-ডি ভিলিয়ার্সরা। দলের হয়ে সর্বোচ্চ ৩৪ বলে ৩৫ রান করেন অধিনায়ক কোহলি। এছাড়া রজত পতিদর ও হার্শাল প্যাটেলের ব্যাট থেকে সমান ৩১ রান আসে। পাঞ্জাব স্পিনার হারপ্রীত ব্রার ৩টি ও রবি বিষ্ণুই ২টি উইকেট লাভ করেন। টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম থেকে ঝড়ো ব্যাট করেন ওপেনার রাহুল। তিনি শেষ পর্যন্ত ব্যাট করে ৫৭ বলে ৭টি চার ও ৫টি ছক্কায় ৯১ করে অপরাজিত থাকেন। এছাড়া ক্রিস গেইল ২৪ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ৪৬ করেন। ১৭ বলে ২৫ রানে অপরাজিত থাকেন হারপ্রীত। ব্যাঙ্গালুরু পেসার কাইল জেমিসন ২টি উইকেট দখল করেন।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code