হিমাচল প্রদেশে গাড়ি খাদে, নিহত ১০ পর্যটক

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ভারত প্রতিনিধি:ভারতে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে ১০ জন নিহত হয়েছেন। নিহত ১০ জনই পর্যটক। নিহতদের মধ্যে তিনজন ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) বারাণসীর তিন শিক্ষার্থীও রয়েছেন।
এই ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। রোববার (২৫ সেপ্টেম্বর) রাতে হিমাচল প্রদেশের কুল্লু জেলার বানজার মহকুমার ঘিয়াঝি এলাকায় একটি টেম্পো ট্রাভেলার খাদে পড়ে গেলে হতাহতের এই ঘটনা ঘটে। সোমবার (২৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা পিটিআই।
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, রোববার রাত সাড়ে আটটার দিকে কুল্লু জেলার বানজার সাব-ডিভিশনে এই দুর্ঘটনাটি ঘটে। রাত সাড়ে আটটার দিকে পর্যটকবাহী এই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। সঙ্গে সঙ্গেই স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন এবং উদ্ধারকাজ শুরু করেন। পরে পুলিশ এসে উদ্ধারকাজে অংশ নেয়। আহতদের বানজার জোনাল হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code