হিলি স্থলবন্দর দিয়ে দুই দিন আমদানি-রপ্তানি বন্ধ

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
হিন্দু সম্প্রদায়ের হোলি উৎসব পবিত্র শবেবরাত উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দুই দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।
হিলি স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টেস্ এসোসিয়েশনের সভাপতি আব্দুল আজিজ বলেন, সোমবার (২৯ মার্চ) হিন্দু সম্প্রদায়ের হোলি উৎসব ও মঙ্গলবার (৩০ মার্চ) পবিত্র শবেবরাতের ছুটি থাকায় এই স্থলবন্দর আমদানি রপ্তানি দুই দিন বন্ধ থাকবে। আগামী ৩১ মার্চ থেকে আবারো আমদানি-রপ্তানি চালু হবে।
এদিকে পানামা হিলি পোর্ট লিমিটেডের সহকারী ব্যবস্থাপক অশীত কুমার শ্যানাল জানান, হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পোর্ট অভ্যন্তরে কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code