হুমকি থাকলেও দেশেই থাকবেন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: জীবনের হুমকি থাকলেও দেশ ছাড়বেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের চেয়ারম্যান ইমরান খান। তিনি বলেছেন, দেশে থেকেই তিনি সব মামলা মোকাবিলা করবেন। যদিও দেশের বাইরে থাকা ইমরানের সমর্থকেরা তাঁকে পাকিস্তান ছাড়তে আহ্বান জানাচ্ছেন।
গত বুধবার লাহোরে তাঁর বাড়ি জামান পার্ক থেকে ভিডিও বার্তায় ইমরান বলেন, তাঁর সমর্থকেরা তাঁকে ফোন করে বলেছেন, পাকিস্তানের সব রাজনৈতিক দল তাঁর বিরুদ্ধে এবং তারা ইতিমধ্যেই পুরো পিটিআইকে ‘বন্দী’ করে ফেলেছে। তিনি বলেন, ‘আমি এখানে একাই দাঁড়িয়ে আছি। কারণ, মহান আল্লাহর ওপর আমার বিশ্বাস আছে।’
গত ৯ মে ইমরান খানকে গ্রেপ্তারের পর পুরো দেশে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়লে তিনি ও তাঁর স্ত্রী এবং তাঁর অনেক রাজনৈতিক সহযোগীর বিদেশ যাত্রার ওপর বিধিনিষেধ আরোপ করে সরকার।
ইমরান খান বলেন, তাঁর বিরুদ্ধে আরও ছয়টি এফআইআর করা হয়েছে। এখন তাঁর বিরুদ্ধে মোট ১৮০টি মামলা রয়েছে। এমন ‘মিথ্যা’ মামলায় তিনি এক আদালত থেকে অন্য আদালতে ছুটছেন। বিশ্বের কোনো দেশে ৬ মাসে একজনের বিরুদ্ধে ১৮০টি মামলা হয়েছে কি না, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন ইমরান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code