হেফাজতে মৃত্যু রোধ করতে হবে

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

সম্পাদকীয়: বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সংখ্যা কমে এলেও থেমে নেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে অপমৃত্যুর ঘটনা। বরং দিন দিন হেফাজতে মৃত্যুর ঘটনা যেন বেড়েই চলছে। এক পরিসংখ্যানে দেখা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ঘোষণার আগে থেকেই বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা কমে আসছিল। ২০২০ সালের ৩১ জুলাই অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যাকাণ্ডের পর থেকেই এ সংখ্যা কমতে শুরু করে। মেজর সিনহা হত্যার পর প্রায় পাঁচ মাস বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ ছিল। এ ঘটনার পর ওই বছর একটি মাত্র বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটে ২ আগস্ট। অথচ মেজর সিনহার মৃত্যুর আগে ওই বছরেই প্রথম সাত মাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ১৮৪ জনের বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটে। সবারই জানা আছে, মেজর সিনহা হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে তখন দেশজুড়ে ব্যাপক তোলপাড় হয়েছিল। এ হত্যাকাণ্ডের ঘটনায় অবসরপ্রাপ্ত ও চাকরিরত সামরিক কর্মকর্তাদের ভেতর তীব্র অসন্তোষ দেখা দিয়েছিল। সাধারণ মানুষের ভেতরও ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল। এমন পরিস্থিতিতে সরকারেরও টনক নড়ে ওঠে। সরকার পরিস্থিতি সামাল দিতে হত্যাকাণ্ডের আইনি প্রক্রিয়াকে স্বাভাবিক গতিতে চলতে সহযোগিতা করে। বিচারে আদালত পুলিশের বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ এবং পুলিশ পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড এবং অপর ৬ পুলিশ সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। দেশব্যাপী সাড়া জাগানো সিনহা হত্যাকাণ্ডের পর সরকারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কড়া নির্দেশ দেওয়া হয়। তারপর থেকেই বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা কমে আসে।

Manual3 Ad Code

তবে, এ বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ব্যাপক হারে কমতে শুরু করে মার্কিন নিষেধাজ্ঞার পর। ২০২২ সালে এক বছরে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন মাত্র তিনজন। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে মারা গেছেন ১৬ জন। মার্কিন নিষেধাজ্ঞা ঘোষণার আগে ২০২১ সালে ৫১ জনকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে, অপরদিকে হেফাজতে মারা গেছেন ৩৯ জন। ২০২০ সালে হেফাজতে মৃত্যু হয়েছে ২৪টি। নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন-২০১৩ প্রণয়নের পর, গত ১০ বছরে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে ৩৩৬ জনের মৃত্যু হয়েছে। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের এক প্রতিবেদনে বলা হয়েছে, কারাগার হেফাজতে মৃত্যুর বিষয়গুলো খুব বেশি আলোচনায় আসে না। আড়ালেই থেকে যায় অধিকাংশ সময়। তাদের পরিসংখ্যান বলছে, ২০২২ সালে কারা হেফাজতে মারা গেছেন ৬৫ জন। এদের মধ্যে দণ্ডপ্রাপ্ত আসামি ২৮ জন। বিচারাধীন ৩৭ জন। ২০২১ সালে কারা হেফাজতে মারা গেছেন ৮১ জন। তাদের মধ্যে দণ্ডপ্রাপ্ত ২৯ জন। বিচারাধীন ৫২ জন। তারা পর্যবেক্ষণে বলেছে, ‘কারা হেফাজতে মৃত্যুর সংখ্যা এখন অনেক বেশি। তাদের একটি অংশ পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর নির্যাতনের শিকার হয়ে কারাগারে প্রেরণ করার পর মারা যান। এসব মৃত্যুর ঘটনা আসলে পুলিশ হেফাজতে নির্যাতনেরই ফল।’

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code