

মিশিগান ডেস্ক: আসন্ন সংসদ নির্বাচনে এমপি পদপ্রার্থী সিলেট-০৪ (গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সিলেট জেলা বিএনপির উপদেষ্টা জনাব হেলাল উদ্দিন আহমেদ- এর সমর্থনে যুক্তরাষ্ট্রের মিশিগানে ২৫ রেস্টুরেন্টের হলরুমে সন্ধ্যায় মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট কমিউনিটি নেতা অধ্যাপক এজেডএম ওবায়দুল্লাহ-এর সভাপতিত্বে ও সাবেক সংগ্রামী ছাত্রদল নেতা ইফতেখার আহমেদ হেলাল-এর পরিচালনায়, জাকির হোসেন মুন্নার পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন: গোয়াইনঘাট প্রবাসী কমিউনিটির পক্ষ থেকে: নজরুল ইসলাম বদরুল, শাহাজান রহমান মফিজ, তারিক উদ্দিন, আশরাফুল আমিন, হেলাল আবেদীন, আব্দুল খালিক, জামাল উদ্দিন, সৈয়দ আলী, প্রভাষক আলীম, মোঃ মুসা, আব্দুল খালিক, কয়েস আহমদ, রানু মিয়া, ওলিউর রহমান, সালমান আহমেদ, মইনুদ্দিন, জালাল আবেদিন, মুন্না।