হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশের প্রয়োজন ১৫৭ রান

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্ক: বৃহস্পতিবার (৯ মে) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করেছে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ২৮ বলে ৩৭ রান করেছেন হেমলতা।

দুই ওপেনার স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মার ব্যাটে দারুণ শুরু পায় ভারত। তবে শেফালি এদিন উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। ১৪ বলে ১৪ রান করে শেফালি সাজঘরে ফিরলে ভাঙে ২৫ রানের উদ্বোধনী জুটি।

Manual6 Ad Code

শেফালি ফিরলেও তার প্রভাব রান রেটে পড়তে দেননি হেমলতা। উইকেটে এসেই শট খেলেছেন এই টপ অর্ডার ব্যাটার। স্মৃতির সঙ্গে দ্বিতীয় উইকেট জুটিতে ৩৭ রান যোপগ করেন হেমলতা। ২৫ বলে ৩৩ রানে থামেন স্মৃতি। আর হেমলতার ব্যাট থেকে এসেছে ৩৭ রান।

Manual3 Ad Code

রানের দেখা পেয়েছেন হারমানপ্রীত কৌরও। ২৪ বলে ৩০ রান করেছেন ভারত অধিনায়ক। শেষদিকে উইকেটে এসে ঝোড়ো ব্যাটিং করেছেন রিকা ঘোষ। ১৭ বলে অপরাজিত ২৮ রান করেছেন তিনি।

Manual3 Ad Code

বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট শিকার করেছেন রাবেয়া খান ও নাহিদা আক্তার। তাছাড়া একটি উইকেট পেয়েছেন সুলতানা খাতুন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code