১২০০ ডলার সঙ্গে নিতে পারবেন হজযাত্রীরা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ: হজের সব ধরনের খরচের বাইরে একজন যাত্রী এবার ১ হাজার ২০০ ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা সঙ্গে নেওয়ার সুযোগ পাবেন। আগের বছরও সমপরিমাণ বৈদেশিক মুদ্রা নেওয়ার সুযোগ ছিল। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সিদ্ধান্তের আলোকে এ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (২ মে) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে ব্যাংকগুলোতে পাঠিয়েছে।

Manual3 Ad Code

প্রজ্ঞাপনে বলা হয়েছে, হজের সার্বিক খরচ ছাড়া প্রত্যেক হজযাত্রী ১ হাজার ২০০ মার্কিন ডলার বা এর সমপরিমাণ বৈদেশিক মুদ্রা সঙ্গে নিয়ে যেতে পারবেন। তবে হজযাত্রীদের ক্ষেত্রে ভ্রমণ কোটা প্রযোজ্য হবে না। এ নিয়ে সংশ্লিষ্ট বৈদেশিক মুদ্রা ছাড়করণের ক্ষেত্রে প্রচলিত বিধিবিধান যথাযথভাবে অনুসরণের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

Manual4 Ad Code

প্রজ্ঞাপনে আরও বলা হয়, বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধিত ও গমনেচ্ছু প্রত্যেক হজযাত্রীর সৌদি পর্বের যাবতীয় ব্যয় বাবদ সর্বনিম্ন ৪ লাখ ৪৩ টাকা ৫২৯ টাকা সমপরিমাণ ১৫ হাজার ৬২২ সৌদি রিয়াল যথাযথ আর্থিক বিধিবিধান অনুসরণ করে হজযাত্রীদের নামের তালিকা দাখিল সাপেক্ষে নিজ নিজ এজেন্সি আইবিএএনের মাধ্যমে সৌদি পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Manual6 Ad Code

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code