এতিম শিক্ষার্থীদের সম্মানে সিলেটে শাহপরান (রহঃ) প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল

লেখক: Rumie
প্রকাশ: ৪ মাস আগে

Manual6 Ad Code

সিলেট অফিস: মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের সম্মানে শাহপরান (রহঃ) প্রেসক্লাবে এক ইফতার ও দোয়া মাহফিল ১০ মার্চ মঙ্গলবার বিকেল ৪টায় শাহপরান ( রঃ) এলাকায় সংগঠনের অস্থায়ী কার্যালয় অনুষ্ঠিত হয়।দোয়া পরিচালনা করেন আস-সাদিক্ব জামেয়া ইসলামিয়া মাদরাসার মুহতামিম মাওলানা হিফজুর রহমান।ইফতার মাহফিল পরিচালনা কমিটির সভাপতি সংবাদপত্র জগতের প্রবীণ মুরুব্বি আতিকুল ইসলামের সভাপতিত্বে এবং শিক্ষক ও সাংবাদিক মামুন চৌধুরীর সঞ্চালনায় আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় অনলাইন প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক, দৈনিক ঢাকার ডাক এর সিলেট ব্যুরো চীফ ও বাংলা নিউজ ইঊএস ডটকম এর ক্রাইম এডিটর এমদাদুর রহমান চৌধুরী জিয়া, সিলেটের চাকরির খবর এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ, দৈনিক সবুজ সিলেট এর স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান হৃদয়,দৈনিক বিজয়ের কণ্ঠ এর স্টাফ রিপোর্টার রেজাউল করিম রাজু,
দৈনিক সিলেটের দিনরাতের স্টাফ রিপোর্টার সাদিকুর রহমান সুহেল, দৈনিক বাংলাদেশ সমাচার এর সিলেট জেলা প্রতিনিধি মো: নিজাম উদ্দিন, , দৈনিক সকালের সময় এর স্টাফ রিপোর্টার মো: আশরাফ আহমদ সিপন, আধুনিক টিভির রিপোর্টার রশীদ আহমদ৷ ইফতার মাহফিলে স্থানীয় ব্যক্তিবর্গ ও মাদ্রাসার তালেবাগন অংশ নেন। মাহফিলে দোয়া করা হয় বিশ্ব মুসলিমের ঐক্য ও শান্তি, সংবাদপত্র অঙ্গনের সকলের মোর্দেগানদের মাগফিরাত ও জীবিতদের নেক হায়াত কামনা করে দোয়া করে। প্রেসক্লাবের উন্নতি দেশজাতির কল্যাণে করা হয় বিশেষ মোনাজাত।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code