১২ ডিসেম্বর পৃথিবীর পাশ দিয়ে যাবে লিওনার্ড ধূমকেতু

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ চলতি বছরের সবচেয়ে উজ্জ্বল ধূমকেতু লিওনার্ড পৃথিবীর পাশ দিয়ে যাবে আগামী ১২ ডিসেম্বর। গত ২৪ নভেম্বর টেলিস্কোপে ধরা পড়েছিল এক উজ্জ্বল ধূমকেতু। দুটি ছায়াপথের মধ্যে দেখা গিয়েছিল এই ধূমকেতু। মূলত উত্তর প্রভাত আকাশে এই ধূমকেতু দেখা গিয়েছিল। এই ধূমকেতুকেই বলা হচ্ছে লিওনার্ড। এর অন্য নাম কমেট সি / টি ২১এ১।

Manual4 Ad Code

নভেম্বর মাসে দুই ছায়াপথের মাঝখানে দেখা যাওয়া এই ধূমকেতুর আলোর পথ জানান দিয়েছিল যে এবার পৃথিবীর আকাশে দেখা দেবে এই ধূমকেতু। প্রসঙ্গত উল্লেখ্য, ২০২১ সালে অর্থাৎ চলতি বছর জানুয়ারি মাসে বৃহস্পতি গ্রহের আশপাশে এই ধূমকেতু প্রথম নজরে এসেছিল। তার প্রায় একবছর পর এবার পৃথিবীর পাশ দিয়ে ধাবিত হবে এই ধূমকেতু। এন জিসি ৪৬৩১ বা তিমি ছায়াপথের কেন্দ্রস্থল থেকে এই ধূমকেতু আবিষ্কার করেছিল বিভিন্ন টেলিস্কোপ। যে অংশে এই ধূমকেতু দেখা গিয়েছিল সেখানে ছিল একটি সবুজ আভা। ডিসেম্বর মাস যত এগোবে ততই উজ্জ্বল হবে লিওনার্ড ধূমকেতু। পৃথিবীর সবচেয়ে কাছাকাছি আসা, এমনকি শুক্র গ্রহেরও সবচেয়ে কাছাকাছি আসা এখনও বাকি রয়েছে এই ধূমকেতুর। ১২ ডিসেম্বর পৃথিবীর সবচেয়ে কাছে আসবে লিওনার্ড ধূমকেতু। আর এর কয়েক সপ্তাহ পরেই সূর্য থেকে সবচেয়ে কাছাকাছি অবস্থানে থাকবে এই ধূমকেতু। সাধারণত ধূমকেতু প্রসঙ্গে আগে থেকে কিছু অনুমান করা বেশ কঠিন ব্যাপার। কিন্তু কিছু অনুমানের ভিত্তিতে মনে করা হচ্ছে যে খালি চোখে হয়তো ধরা দেবে এই লিওনার্ড কমেট।

Manual3 Ad Code

সূর্যোদয়ের কিছু সময় (কয়েক ঘণ্টা) আগে এই লিওনার্ড ধূমকেতু দেখা যাবে বা দৃশ্যমান হবে বলে শোনা গিয়েছে। পূর্ব এবং উত্তর-পূর্ব আকাশে কোমা বেরেনিসেস, বুয়েটস এবং সার্পেনস ক্যাপুট এই তিন নক্ষত্রমণ্ডলের মাধ্যমে ধূমকেতু দেখা যাবে। ছোট টেলিস্কোপ বা বাইনোকুলারের সাহায্যে এই ধূমকেতু সহজে খুঁজে পাওয়া যাবে। জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, পৃথিবীর সবচেয়ে কাছাকাছি আসার সময় এই ধূমকেতু আসলে দিগন্তরেখার কাছাকাছি পৌঁছে যাবে।

লিওনার্ড ধূমকেতু প্রথম আবিষ্কার করেছিলেন জ্যোতির্বিজ্ঞানী জর্জ জে লিওনার্ড। চলতি বছর জানুয়ারি মাসে মাউন্ট লেম্মন অবজারভেটরি থেকে এই ধূমকেতু নজরে আসে তাঁর। সেই সময় অত্যন্ত ম্লান ছিল এই ধূমকেতু। সাধারণত খালি চোখে কোনও নক্ষত্র যতটা ম্লান লাগে তার থেকে প্রায় ১,৬০,০০০ ম্লান ছিল এই ধূমকেতু। সেসময় এই ধূমকেতু বৃহস্পতি গ্রহের কক্ষপথের কাছাকাছি ছিল। আর সূর্য থেকে এই ধূমকেতুর দূরত্ব ছিল ১৪৯.৫৬৫ মিলিয়ন কিলোমিটার।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code