১৪ সেপ্টেম্বরে আসছে TDCN এর দ্বিতীয় চমক

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual7 Ad Code
কানাডা সংবাদদাতা :: TDCN দ্বিতীয় বারের মত আয়োজন করতে যাচ্ছে “স্বর্ণালী সন্ধ্যা” আগামী ১৪ সেপ্টেম্বর ২০১৯ এ।  ইতিমধ্যে তারা অনুষ্ঠান আয়োজনের প্রাথমিক প্রস্তুতি  সম্পন্ন করেছে। ১৯০ রেলসাইড রোড , টরন্টো প্যাভিলিয়ানে অনুষ্ঠিত হবে এবারের আয়োজন।  শিল্পী নির্বাচনে  ব্যাতিক্রমী ভাবনার প্রতিফলন  এবারেও থাকবে বলে তারা জানিয়েছেন। এর মধ্যে তারা শিল্পীদের সাথে চূড়ান্ত আলোচনা চালিয়ে যাচ্ছেন।  এ ব্যাপারে TDCN এর সদস্যদের সাথে আলাপচারিতায় জানা যায় প্রথমবারের সফলতার গল্পগাথা তাদের এবারে আরো অনুপ্রাণিত করেছে।  তাই শিল্পী নির্বাচনে বিশেষভাবে যত্নবান হয়ে একটি পরিছন্ন সুস্থ ধারার অনুষ্ঠান উপহার দেয়াই তাদের একমাত্র লক্ষ্য।
উল্লেখ্য গতবারে বাংলাদেশের গুণী অভিনেত্রী সুবর্ণা মুস্তফা , চিত্রলেখা গুহ. নির্মাতা বদরুল নাম সৌদ, শিল্প নির্দেশক উত্তম গুহ এবং জনপ্রিয় সংগীত শিল্পী বাপ্পা মজুমদারকে নিয়ে “স্বর্ণালী সন্ধ্যা ”  বছর সেরা একটি অন্যতম আয়োজনে দর্শক সমাদৃত হয়।  দর্শকদের উপচে পড়া ভিড়, নাটক-গান-কবিতা আবৃতি নিয়ে পরিকল্পিত ভিন্ন ধারার অনুষ্ঠান ও সঠিক সময়ে অনুষ্ঠান শুরু -TDCN কে অন্যমাত্রায় নিয়ে যায়।  একটি মানসম্পন্ন অনুষ্ঠান আয়োজনের জন্য TDCN এর প্রতিটি সদস্যের আন্তরিক প্রচেষ্টা ছিল মূল চাবিকাঠি আর এবারেও তার কোন ব্যাতিক্রম হবেনা। তাই  তারা দর্শকদের কাছে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন তাদের প্রচেষ্টার সাথে গতবারের মত এবারেও থাকবার জন্য।  খুব শিগ্রই TDCN আরো কিছু অনুষ্ঠান সম্পর্কিত তথ্য নিয়ে দর্শকদের সামনে হাজির হবে এবং তা হবে আরো একটি বিশেষ চমক।  TDCN এর এই চমকের অপেক্ষায় এখন টরোন্টোর সংস্কৃতি প্রেমী দর্শক।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code