১৫ ডিসেম্বর থেকে ফের শুটিংয়ে শাহরুখ খান

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ ছেলে আরিয়ান খান মাদককাণ্ডে গ্রেফতার হওয়ার পর নিজের ছবির সব কাজ বন্ধ রেখেছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান।

Manual8 Ad Code

আরিয়ান এখন জামিনে মুক্ত। তার মামলা নিয়ে অনেক জটিলতাই কেটে গেছে। তাই ফের শুটিং শুরু করতে চলেছেন শাহরুখ খান।

শোনা যাচ্ছে, ১৫ ডিসেম্বর থেকে সিদ্ধার্থ আনন্দের ‘পাঠান’ ছবির কাজ শুরু করবেন তিনি। এবার শুটিং হবে স্পেনে। খবর আনন্দবাজার পত্রিকার।

Manual6 Ad Code

এ জন্য শাহরুখ, দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম স্পেন পাড়ি দেবেন শিগগিরই। শাহরুখের জন্যই ‘পাঠান’-এর শুটিং শিডিউল নতুন করে তৈরি করতে হয়েছে।

ছবির প্রযোজক আদিত্য চোপড়া থেকে দীপিকা, জন প্রত্যেকেই শাহরুখের জন্য নিজেদের ব্যস্ত শিডিউল থেকে সময় বের করেছেন।

Manual5 Ad Code

মাসখানেক ধরে নিজেকে সব কিছু থেকে গুটিয়ে রেখেছিলেন শাহরুখ। ‘পাঠান’-এর কাজ শুরু করার আগে ফের শরীরচর্চা শুরু করেছেন বলিউড বাদশাহ।

শাহরুখ এখন পুরোদমে প্রস্তুতি শুরু করেছেন নতুন করে কাজে ফেরার।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code