২০২৪ এ বিশ্বে বেশি মৃত্যুদণ্ড, ৯০ ভাগ ইরান, সৌদি আরব ও ইরাকে

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual7 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক

মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশানালের রিপোর্ট বলছে, ২০২৪-এ মোট মৃত্যুদণ্ডের ৯০ ভাগ হয়েছে ইরান, সৌদি আরব ও ইরাকে।
২০২৪ এ বিশ্বে বেশি মৃত্যুদণ্ড এর ঘটনা ঘটে যা গত দশ বছরে বিশ্বে সবচেয়ে বেশি ।

মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশানালের রিপোর্ট অনুযায়ী ২০২৪-এ সারা পৃথিবীর মৃত্যুদণ্ডের নিরিখে সবার উপরে রয়েছে ইরান। ২০২৪-এ মোট ৯৭২ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ২০২৩-এ দেয়া হয়েছিল ৮৫৩ জনকে।

সৌদি আরবে ৩৪৫ জনের মৃত্যুদণ্ড হয়েছে। ২০২৩-এর তুলনায় যা দ্বিগুণ। অন্যদিকে, ইরাকে ৬৩ টি মৃত্যুদণ্ডের ঘটনা ঘটেছে ২০২৪-এ।

Manual5 Ad Code

যদিও অ্যামনেস্টির রিপোর্ট অনুযায়ী মৃত্যুদণ্ড দেওয়ার নিরিখে শীর্ষে রয়েছে চীন। যে পরিমাণ তথ্য পাওয়া গিয়েছে তার ভিত্তিতে ওই মানবাধিকার সংস্থা জানিয়েছে ২০২৪-এ চীনে মৃত্যুদণ্ড হাজার ছাড়িয়েছে। যদিও চীনের তরফ থেকে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। উত্তর কোরিয়া এবং ভিয়েতনামেও মৃত্যুদণ্ডের সংখ্যা বাড়ছে বলে মনে করেছে ওই সংস্থা।

অন্যদিকে, ২০২৪-এর মৃত্যুদণ্ডের মধ্যে ৪০ শতাংশই মাদক পাচার ও ব্যবহারের কারণে হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থাটি। অ্যামনেস্টির রিপোর্ট অনুযায়ী চীন এবং সিঙ্গাপুরের মতো দেশে মাদক ব্যবহারের অপরাধে মৃত্যুদন্ডের প্রচুর ঘটনা ঘটে।

Manual4 Ad Code

পশ্চিমের গণতান্ত্রিক দেশগুলির মধ্যে মৃত্যুদণ্ডের ক্ষেত্রে ব্যতিক্রম অ্যামেরিকা, যেখানে একাধিক রাজ্যে মৃত্যুদণ্ড এখনো নিষিদ্ধ নয়। ২০২৩-এ ২৩টির জায়গায় গতবছর ২৪টি মৃত্যুদণ্ড হয় সেখানে। তবে অ্যামনেস্টি জানিয়েছে, সাউথ ক্যারোলিনা, জর্জিয়া এবং ইন্ডিয়ানাতে নতুন করে মৃত্যুদণ্ডের ব্যবহার দেখা গেছে।

Manual3 Ad Code

২০২৪ এ বিশ্বে বেশি মৃত্যুদণ্ড, ৯০ ভাগ ইরান, সৌদি আরব ও ইরাকে

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • ৯০ ভাগইরান সৌদি আরব ইরাকে
  • মৃত্যুদণ্ড
  • Manual1 Ad Code
    Manual6 Ad Code