২০ বছরে চিরকুট: ‘টিএসসি টু ম্যাডিসন স্কয়ার গার্ডেন’ কনসার্ট

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ডেস্ক নিউজ: আন্তর্জাতিক ও দেশীয় অঙ্গনে বর্তমানে দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড চিরকুট বাংলা গানের গৌরবে অতিক্রম করেছে সুদীর্ঘ ২০ বছর। এই বিশেষ মুহূর্ত উদযাপিত হতে যাচ্ছে চিরকুট-এর সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই।

Manual2 Ad Code

২৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম মাঠে (সেন্ট্রাল ফিল্ড) আয়োজিত হতে যাচ্ছে ‘টিএসসি টু ম্যাডিসন স্কয়ার গার্ডেন’ শিরোনামের এই কনসার্ট।

Manual5 Ad Code

চিরকুট-এর সাথে এই কনসার্টে অতিথি হিসেবে পারফর্ম করবে ক্রিপটিক ফেইট, অ্যাশেজ, বাংলা ফাইভ, কাঁকতাল ও বাঙ্গু বিবি। সেই সাথে পারফর্ম করবে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটির দূর্গ, কোলস্ল ও ইনট্রয়েড।

বিশেষ অতিথি হিসেবে থাকছেন ব্যান্ড সংগীতের জীবন্ত কিংবদন্তি মাকসুদুল হক (ঢাকা), ফোয়াদ নাসের বাবু (ফিডব্যাক), নকীব খান (রেনেসাঁ), মাইলস ও অভিনেত্রী জয়া আহসান। সংগীতের এই মহোৎসবে থাকছে আরও নানান আয়োজন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে যাত্রা শুরু করে গত ২০ বছরে চিরকুট অর্জন করেছে অভূতপূর্ব সাফল্য, বাংলা গানকে সগৌরবে পৌঁছে দিয়েছে আন্তর্জাতিক অঙ্গনে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code