২৪ মার্চ বার্মিংহামে আল আমানাহ ফাউন্ডেশনের চ্যারিটি ডিনার

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual7 Ad Code

 রাজু আহমেদ :: গরীব অসহায় দরিদ্র মানুষদের নানাভাবে সহযোগিতার প্রত্যয়ে কয়েকজন প্রাবসী বাঙালীর উদ্যোগে গঠিত মানব কল্যাণ সংগঠনে আল আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে আগামী ২৪ মার্চ রোববার বার্মিংহামের আল মিরাজ বানকুয়েটিং এক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত হবে। বার্মিংহামের বাঙালী কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ ও বাংলা গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে গত ২৬ ফেব্রুয়ারী বার্মিংহামের স্মলহীথের মিঠাই ঘরে এক সংবাদ সম্মেলন এই কথা জানানো হয়। মোঃ রঞ্জু মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের অন্যতম উদ্যোক্তা আলহাজ্ব শামসু মিয়া।

Manual1 Ad Code

সংবাদ সম্মেলনে জানানো হয়,মূলতঃ জনসেবাকেই সামনে রেখে ঐ সংগঠন গড়ে তুলা হয়েছে এবং ইতিমধ্যে যুক্তরাজ্য সরকারের সংশ্লিষ্ট বিভাগ কর্তৃক চ্যারিট সংগঠন হিসেবে রেজিষ্টি হয়ে তারা সম্প্রতি বার্মিংহাম সিটি সেন্টারে হোমলেস মানুষদের কাছে কয়েক দফা খাদ্যদ্রব্য এবং পানীয়ও বিতরণ করাসহ নানামূখী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আল আমানাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ভবিষ্যতে বাংলাদেশের বিভিন্ন স্থানে দরিদ্র-অবহেলিত-অসহায় মানুষদের সহযোগিতা করা ছাড়াও উন্নয়নমুলক কর্মকান্ডে ভূমিকা রাখার পরিকল্পনা রয়েছে উল্লখ করে সংবাদ সম্মেলনে জানানো হয়, সিলেটের উসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের খাদিমপুর গ্রামে একটা এম্বুলেন্স ও রোগীদের প্রাথমিক সেবা প্রদানে একটি ওয়াকিং সেন্টার প্রতিষ্টা করার পরিকল্পনায়ই আগামী ২৪ মার্চ চ্যারিটি ডিনারের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলন থেকে চ্যারিটি ডিনার সফল করতে কমিউনিটির সকলের সহযোগিতাও কামনা করা হয়। সংবাদ সম্মেলনে গণমাধ্যমীদের মধ্যে এটিন বাংলা ইউকের জয়নাল ইসলাম,এনটিভির ইউরোপ ব্যুরো প্রধান ফারসু আহমেদ চৌধুরী,চ্যানেল আইয়ের লোকমান হোসেন কাজী,টিভি ওয়ানের আমিরুল ইসলাম বেলাল,আই আন টিভির মোহাম্মদ আলী,এলবি টুয়েন্ট্রি ফোরের শেবুল চৌধুরী,চ্যানেল এসের রিয়াদ আহাদ,বাংলা কাগজের রাজু আহমেদ ছাড়াও কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলা কাগজের চেয়ারম্যান আজাদ আবুল কালাম,সেক্রেটারী খসরু খান,ডাইরেক্টর আব্দুল কাদির আবুল,আব্দুল এম চৌধুরী সুমন,উপদেষ্টা আলহাজ্ব এ এইচ এম আশরাফ আহমেদ,বার্মিংহাম কেন্দ্রীয় শহীদ মিনার কমিটির চেয়ারম্যান আলহাজ্ব কামরুল হাসান চুনু,একাউন্টেন্ট আবু নওশাদ,মৌলানা হাফিজ ব্যরিষ্টার হাবিব উল্লাহ,সংস্কৃতি কর্মী সুহেল চৌধুরী,লুৎফুর রহমান লুকু,আব্দুল জলিল প্রমূখ। এছাড়া সংবাদ সম্মেলনে আল আমানাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মিজান আলী,শাহনুর আলী,কয়ছর আহমেদ,নজরুল ইসলাম ওআমিরুল ইসলাম। উল্লেখ্য এই চ্যারিটি ডিনারের মিডিয়া পার্টনার হিসেবে কাজ করছে বাংলা কাগজ।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code