এ লেবেল পরীক্ষায় মেহরাবের অভূতপূর্ব সাফল্য

লেখক:
প্রকাশ: ৯ years ago

Manual5 Ad Code

চলতি বছর ম্যানচেষ্টার গ্রামার থেকে ‘‘এ‘‘ লেবেল পরীক্ষায় মেহরাব আহমদ চৌধুরী তিনটি বিষয়ে পরীক্ষা দিয়ে কৃতিত্বের সাথে দু’টি এ ষ্টার ও একটিতে এ গ্রেড পেয়েছে। বায়োলজি ও ক্যমেষ্ট্রিতে ‘‘এ স্টার‘‘ এবং ম্যাথে ‘‘এ‘‘ পেয়েছে। উচ্চ শিক্ষার হন্য মেহরাব আহমদ চৌধুরী বিশ্বখ্যাত অক্সফোর্ড ইউনিভারসিটিতে মেডিসিনে পড়ার জন্য যাচ্ছে। মেহরাব আহমদ চৌধুরী ম্যানচেষ্টারের কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ ও সমাজ সেবক সাব্বির আহমদ চৌধুরী পাপ্পু ও লুবনা পারভিন চৌধুরীর দ্বিতীয় ছেলে। তাঁর দাদা বিশিষ্ট সমাজসেবক মরহুম আব্দুল মুনিম চৌধুরী। তাদের দেশের বাড়ি সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার ছারখাইয়ের দাহাল গ্রামে। উল্লেখ্য সাব্বির আহমদ চৌধুরী পাপ্পু ও লুবনা পারভিন চৌধুরী দম্পতির বড় ছেলে মাহিদ আহমদ চৌধুরী কেমব্রিজ ইউনিভার্সিটিতে মেডিসিনে অধ্যায়ন করিছে। তাঁরা তাদের সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ এর জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।    প্রেস বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code