২৫ চলচ্চিত্রকে দেওয়া হবে সরকারি অনুদান

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

করোনায় ক্ষতিগ্রস্ত চলচ্চিত্র শিল্পকে সহায়তার লক্ষ্যে এবছর তথ্য মন্ত্রণালয় থেকে পূর্বের তুলনায় বেশি সংখ্যক চলচ্চিত্রকে অনুদান দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

Manual2 Ad Code

 

Manual7 Ad Code

গত ২৫ জুন তথ্য মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে ১৬টি পূর্ণদৈর্ঘ্য ও ৯টি স্বল্পদৈর্ঘ্য মিলে চলতি ২০১৯-২০ অর্থবছরে ২৫টি চলচ্চিত্রকে অনুদান দেওয়ার কথা জানায়। গত অর্থবছরে অনুদান পেয়েছিল মোট ১৪টি চলচ্চিত্র।

Manual4 Ad Code

চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান টেলিফোনে ড. হাছানকে সময়োপযোগী পদক্ষেপের জন্য শিল্পীদের পক্ষে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

 

পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার স্বাক্ষরিত অভিনন্দন পত্রে বলা হয়, তথ্য মন্ত্রণালয় ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানে চলচ্চিত্র নির্মাণের সংখ্যা বৃদ্ধি এবং মূলধারার চলচ্চিত্র নির্মাতাদেরকে প্রাধান্য দেওয়ায় এবং অনুদানের অর্থের পরিমাণ বৃদ্ধি করায় মাননীয় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদকে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।

ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে এবং আমাদের চলচ্চিত্র শিল্পের উন্নয়নে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অঙ্গীকার বাস্তবায়নে মাননীয় তথ্যমন্ত্রী ও তথ্য মন্ত্রণালয় সময়োপযোগী ও যথাযথ ব্যবস্থা করবেন- বলে আশা প্রকাশ করেন তারা।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code